News Flash

  • Home
  • দিনের খবর
  • তেলেঙ্গানার সুড়ঙ্গে এখনও আটক আট শ্রমিক, বাড়ছে উৎকণ্ঠা
Image

তেলেঙ্গানার সুড়ঙ্গে এখনও আটক আট শ্রমিক, বাড়ছে উৎকণ্ঠা

হায়দরাবাদ, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): দীর্ঘ ৪৮ ঘণ্টারও বেশি সময় অতিক্রান্ত, তেলেঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে এখনও আটকে রয়েছেন আট শ্রমিক। ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) বেশ কয়েকটি দল উদ্ধারের কাজে নেমেছে। উদ্ধারের জন্য ডাকা হয়েছে সেনাও।

কাদাজলে ভরে গিয়েছে সুড়ঙ্গ, শ্রমিকেরা ঠিক কোন জায়গায় আটকে রয়েছেন তা চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। ফলে উদ্বেগ ও উৎকণ্ঠা আরও বাড়ছে। শ্রমিকদের সঙ্গে যোগাযোগও সম্পূর্ণ ভাবে ছিন্ন হয়ে গিয়েছে। ফলে সমস্যা আরও বাড়িয়ে তুলেছে। জানা যাচ্ছে, সুড়ঙ্গের সাড়ে ১৩ কিলোমিটার ভিতরে আটকে রয়েছেন ওই আটজন শ্রমিক। সুড়ঙ্গের ভিতরে ঢুকেছেন উদ্ধারকারীরা। কিন্তু সমস্যা কয়েক গুণ বাড়িয়ে তুলেছে সুড়ঙ্গের ভিতরের কাদাজল। তাই এগোতে পারছেন না তাঁরা। উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি ভেঙে পড়ে এই সুড়ঙ্গের একাংশ।

Releated Posts

মালব্য নগর হোটেল অগ্নিকাণ্ড: অভিযুক্ত লাভকেশ বাজাজের বিরুদ্ধে ভুয়ো পাসপোর্ট মামলার তথ্য সামনে এল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): দিল্লির মালব্য নগরের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হওয়া অভিযুক্ত লাভকেশ বাজাজের অতীত অপরাধমূলক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026

ইবোলা উপসর্গের সন্দেহে হায়দরাবাদে আরও এক সুদানি নাগরিককে আইসোলেশনে রাখা হল

হায়দরাবাদ, ৫ জুন (আইএএনএস): ইবোলা ভাইরাসের সম্ভাব্য উপসর্গ নিয়ে হায়দরাবাদে আরও এক সুদানি নাগরিককে আইসোলেশনে রাখা হয়েছে। শুক্রবার…

ByByTaniya Chakraborty Jun 5, 2026

সিআইডির তলবের বিরুদ্ধে অভিষেকের মামলায় দ্রুত শুনানির আবেদন খারিজ, জানাল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৫ জুন (আইএএনএস): বিধায়কদের স্বাক্ষর বিভ্রাট সংক্রান্ত মামলায় সিআইডির জারি করা তলবের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ…

ByByTaniya Chakraborty Jun 5, 2026

এনআরআই ও ওসিআইদের শেয়ারবাজারে বিনিয়োগের সীমা বাড়াল আরবিআই, বিদেশি মূলধন আকর্ষণে একাধিক পদক্ষেপ

মুম্বই, ৫ জুন (আইএএনএস) : বিদেশি মূলধন আকর্ষণ এবং আর্থিক বাজারকে আরও শক্তিশালী করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা…

ByByTaniya Chakraborty Jun 5, 2026
Scroll to Top