News Flash

  • Home
  • দিনের খবর
  • কোষাগারে টাকার ঘাটতি নেই, রয়েছে ইচ্ছের অভাব : অতিশী
Image

কোষাগারে টাকার ঘাটতি নেই, রয়েছে ইচ্ছের অভাব : অতিশী

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লি সরকারের সমালোচনায় ফের সরব হলেন দিল্লির বিরোধী দলনেত্রী অতিশী মারলেনা। সোমবার অতিশী বলেছেন, “দিল্লির জনগণ আমাদের বিরোধী দলের দায়িত্ব দিয়েছে এবং আমরা বিধানসভায় জনগণের আওয়াজ তুলব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি দিল্লির জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিল যে, প্রথম মন্ত্রিসভার বৈঠকে প্রত্যেক মহিলাকে প্রতি মাসে আড়াই হাজার টাকা দেওয়ার প্রকল্প পাস করা হবে, কিন্তু এখনও তা হয়নি।”

অতিশী আরও বলেছেন, “৮ মার্চের মধ্যে প্রথম কিস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আমরা এই ইস্যুটি বিধানসভায় উত্থাপন করব। আমি বিজেপি সরকারের শপথ গ্রহণের আগেও এটি ভবিষ্যদ্বাণী করেছিলাম যে, বিজেপি সরকার নিজস্ব প্রতিশ্রুতি পূরণ না করার জন্য অবশ্যই কিছু অজুহাত তৈরি করবে। অরবিন্দ কেজরিওয়াল যখন দিল্লির মুখ্যমন্ত্রী হন, তখন দিল্লির বাজেট ছিল ৩০ হাজার কোটি টাকা। কিন্তু তারপরও অরবিন্দ কেজরিওয়াল ভালোভাবেই সরকার পরিচালনা করেছেন, বিনামূল্যে বিদ্যুৎ, বিনামূল্যে জল, ভাল স্কুল, ভাল হাসপাতাল, বিনামূল্যে বাস ভ্রমণ, বিনামূল্যে তীর্থযাত্রা। তাঁরা বলছেন, কোষাগার খালি, আসলে অর্থের অভাব নেই, ইচ্ছের অভাব রয়েছে।”

Releated Posts

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026

রিতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার স্পিকারের সিদ্ধান্ত বহাল রাখল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে অস্বীকার করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আদালতের…

ByByNews Desk Jun 18, 2026

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top