News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২৭ ও ২৮ ফেব্রুয়ারি ওয়াইটিএফ-র প্লেনারি অধিবেশন
Image

২৭ ও ২৮ ফেব্রুয়ারি ওয়াইটিএফ-র প্লেনারি অধিবেশন

আগরতলা, ২২ ফেব্রুয়ারি: আগামী ২৭-২৮ ফেব্রুয়ারী রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মথার যুব সংগঠন ওয়াইটিএফ-র প্লেনারি অধিবেশনে তৃণমূল স্তর থেকে সংগঠনকে ঢেলে সাজানো হবে। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন ওয়াইটিএফ-র নেতৃত্বরা । তাঁদের সাফ কথা, গ্রেটার তিপ্রাল্যান্ড সহ নানা ইস্যুতে লড়াই জোরদার করা হবে।অনুষ্ঠানে প্রায় ২০০০ যুবক-যুবতী অংশগ্রহণ করবে। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিপরা মথা সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেব বর্মন, সভাপতি বিজয় কুমার রঙ্খল সহ ত্রিপরা মথার মন্ত্রীগন বলেন ইয়ূথ ত্রিপরা ফেডারেশনের নেতৃত্ব।

এদিন সংগঠনের এক নেতার দাবি, রবীন্দ্র শতবাষির্কী ভবনে প্লেনারি অধিবেশনের মধ্য দিয়ে বিভিন্ন নেতৃত্ব রদবদল করা হবে। সাথে তিনি যোগ করেন, বিভিন্ন বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হবে। এদিন তিনি বলেন, আগামী দিনে গ্রেটার তিপ্রাল্যান্ডের সাংবিধানিক সমাধান, ককবরক ভাষাকে রোমান হরফ, টিটিএএডিসি (ত্রিপুরা জনজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ) দ্বারা অনুমোদিত বেশ কয়েকটি বিল আইনে পরিণত করার জন্য আন্দোলন জোরদার করা হবে।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top