News Flash

Image

বাইক থেকে নামিয়ে পিটিয়ে খুন তৃণমূল নেতাকে

বীরভূম, ২২ ফেব্রুয়ারি (হি.স.): খুন হলেন এক তৃণমূল নেতা। একা পেয়ে বাইক থেকে নামিয়ে পিটিয়ে মারার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে কাঁকড়তলা থানার বড়রা গ্রামে। শনিবার তাঁর মৃত্যু হয়েছে। ঘটনায় তীব্র উত্তেজনা এলাকায়। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তৃণমূল নেতার নাম শেখ নিয়ামুল। শুক্রবার রাতে বড়রা বাসস্ট্যান্ড থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় আচমকা গ্রামের গরিব পাড়া সংলগ্ন এলাকায় নিয়ামুলের উপর হামলা চালায় দুষ্কৃতীর দল। তাঁকে বাইক থেকে নামিয়ে পাথর ও লোহার রড-সহ একাধিক ভারী বস্তু দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পাথর দিয়ে নিয়ামুলের মাথা থেঁতলে দেওয়া হয় বলে দাবি পরিবারের।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকড়তলা থানার বিশাল পুলিশ বাহিনী। নিয়ামুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যাওয়ার পথে রাস্তায় তাঁর মৃত্যু হয়।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top