News Flash

Image

নাশকতার আগুনে পুড়ে ছাই রাবার বাগান

আগরতলা, ২২ ফেব্রুয়ারী : আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে রাবার বাগান।ধারণা করা হচ্ছে, নাশকতার আগুনেই পুড়েছে রাবার বাগানটি। গতকাল রাতে তেলিয়ামুড়া দক্ষিণ গকুলনগর ভিলেজে ষষ্ঠী দেববর্মার বাগান আগুনে পুড়ে গেছে। ওই ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, তেলিয়ামুড়া দক্ষিণ গোকুলনগর ভিলেজের বাসিন্দা ষষ্ঠী দেববর্মা তার নিজ জায়গায় রাবার চাষ করার মাধ্যমে পরিবার প্রতিপালন করে আসছেন দীর্ঘদিন ধরে। প্রায় ২০০ থেকে ২৫০ রাবার গাছ রয়েছে তার রাবার বাগানে। এই রাবার চাষী ষষ্ঠী দেববর্মার কাছে খবর যায় রাবার বাগানে দুষ্কৃতিকারীরা আগুন ধরিয়ে দিয়েছে। এই খবর পাওয়া মাত্রই তিনি তড়িঘড়ি রাবার বাগানে ছুটে গিয়েছে এবং স্থানীয় অন্যান্য লোকজনদের সহযোগিতায় আগুন নেভানোর প্রচেষ্টা চালানো হয়। এদিকে, খবর দেওয়া হয়েছে দমকলবাহিনীকে। কিন্তু দমকলবাহিনী ঘটনাস্থলে ছুটে যাওয়ার আগেই স্থানীয় লোকজনেরা তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে তার রাবার বাগানের প্রায় ৬০-৭০ টি রাবার গাছ আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায়।

রাবার মালিক জানিয়েছেন, ওই অগ্নিকাণ্ডে প্রায় দু থেকে আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে এই ঘটনার পেছনে কারা দায়ী থাকতে পারে সে বিষয়ে কেউ কিছু বলতে পারছেনা । এই দুষ্কৃতিকারীদের দ্বারা ঘটানো এই ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top