News Flash

Image

ধর্মনগরে ফের দুঃসাহসিক চুরি

আগরতলা, ২২ ফেব্রুয়ারী :রাতের আঁধারে হাত সাফাই করল চোরের দল। গতকাল গভীর রাতে ধর্মনগরস্থিত রাজবাড়ি স্টেশন রোডের এক গৃহস্থের বাড়িতে চোরের দল হানা দিয়েছে। চোরের দল হানা দিয়ে স্বর্নালঙ্কার সহ নগদ অর্থ নিয়ে পালিয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে ধর্মনগরস্থিত রাজবাড়ি স্টেশন রোডের স্বপ্না দের বাড়িতে দুঃসাহসিক চুরি হয়েছে। স্বপ্না দে এবং তার পরিবারের সদস্যরা একটি সামাজিক অনুষ্ঠানে গিয়েছিলেন। আজ সকালে স্থানীয় মানুষ ঘুম থেকে উঠে দেখতে পান ঘরের মূল ফটক খোলা রয়েছে।তাছাড়া ঘরের আলমারির ভাঙ্গা এবং ঘরের সকল‌ জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে রয়েছে। সাথে সাথে স্থানীয়রা বাড়ির মালিক এবং পুলিশকে খবর দিয়েছেন। খরব পেয়ে পরিবারের অন্যান্য সদস্যরা।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top