News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারতের প্রথম বায়ো-পলিমার প্ল্যান্টের শিলান্যাস করলেন যোগী, খরচ হবে ২,৮৫০ কোটি টাকা
Image

ভারতের প্রথম বায়ো-পলিমার প্ল্যান্টের শিলান্যাস করলেন যোগী, খরচ হবে ২,৮৫০ কোটি টাকা

লখিমপুর, ২২ ফেব্রুয়ারি (হি.স.): ভারতের প্রথম বায়ো-পলিমার প্ল্যান্টের শিলান্যাস করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই বায়ো-পলিমার প্ল্যান্ট তৈরি করতে খরচ হবে ২,৮৫০ কোটি টাকা। শনিবার উত্তর প্রদেশের লখিমপুরে বায়ো-পলিমার প্ল্যান্টের শিলান্যাস করার পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতির প্রতি শূন্য সহনশীলতার নীতির কারণে উত্তর প্রদেশ ৪৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছে।”

যোগী আদিত্যনাথ বলেছেন, “এর মধ্যে ১৫ লক্ষ কোটি টাকা ইতিমধ্যেই বিনিয়োগ করা হয়েছে। আমাদের কাছে বর্তমানে পাইপলাইনে ৩ থেকে ৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব রয়েছে এবং আমরা শীঘ্রই এই বিনিয়োগগুলি সুরক্ষিত করব। আমি ক্রমাগত লক্ষ্য করছি যে, আরও বেশি বিনিয়োগের প্রস্তাব আসছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা ১৫ লক্ষ কোটি বিনিয়োগের প্রস্তাবগুলিকে বাস্তবায়িত করতে পারব।”

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top