News Flash

  • Home
  • দিনের খবর
  • জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক
Image

জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক

শ্রীনগর, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : ভূমিধস ও তুষারপাতের কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় বন্ধ হওয়া জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে শুক্রবার সকাল থেকে যান চলাচল পুনরায় শুরু হয়েছে। এখন দুই দিক থেকেই যাত্রিবাহী হালকা যানবাহন চলাচল করছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় সড়কে লাইট মোটর যানবাহন (এলএমভি) চলাচলের অনুমতি দেওয়া হয়েছে এবং খুব শীঘ্রই ভারী মোটর যানবাহন (এইচএমভি)-এর চলাচলের অনুমতি দেওয়া হবে। একই সঙ্গে, যানজট এড়াতে শৃঙ্খলা বজায় রাখা এবং ওভারটেক না করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে যান চলাচলে বিঘ্ন না ঘটে।

এদিকে, প্রতিকূল আবহাওয়ার কারণে শ্রীনগর-সোনমার্গ-গুমরী রোড, ভাদেরওয়াহ-চাম্বা রোড, মুঘল রোড এবং সিন্থান রোড-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক এখনও বন্ধ রয়েছে।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top