News Flash

  • Home
  • প্রধান খবর
  • বর্ধমানে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে সৌরভের গাড়ি
Image

বর্ধমানে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে সৌরভের গাড়ি

কলকাতা, ২১ ফেব্রুয়ারি (হি.স.): বর্ধমান যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার মুখোমুখি হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার প্রবল বৃষ্টির মধ্যেই তাঁর কনভয় দুর্ঘটনার কবলে পড়ে।

বর্ধমানে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিল ৬টি গাড়ির কনভয়। সূত্রের খবর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের কনভয়ের সামনে একটি লরি আচমকা ব্রেক কষে। আর এতেই ঘটে বিপত্তি। সৌরভের গাড়ির চালকও ব্রেক কষেন। কনভয়ের পিছনের গাড়িগুলিও ব্রেক কষলে তাদের মধ্যে ধাক্কা লাগে। সূত্রের খবর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়িটির কোনও ক্ষতি হয়নি। তাঁর কনভয়ের পিছনে থাকা গাড়িগুলির সামান্য ক্ষতি হলেও চালক-সহ অন্যান্যরা সুস্থ রয়েছেন। এই দুর্ঘটনার পরেও বর্ধমানের নির্ধারিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন সৌরভ।

Releated Posts

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026

প্রধানমন্ত্রীকে কটূক্তি করা মানে ভারতের অপমান: অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ইলিয়াসি

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহারের তীব্র নিন্দা করেছেন…

ByByNews Desk Aug 2, 2026

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top