News Flash

Image

২৮ কোটির ইয়াবা কাণ্ডে গ্রেফতার আরও এক

আগরতলা, ২০ ফেব্রুয়ারী: ২৮ কোটির ইয়াবা কাণ্ডে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে আরও এক যুবক। আজ পাঁচদিনের পুলিশ রিমান্ড চেয়ে অভিযুক্তকে পুনরায় আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে পুলিশ রিমান্ড এনে ইয়াবাকান্ডে আরও তথ্য জানা যাবে বলে জানান এক পুলিশ আধিকারিক।

প্রসঙ্গত, গত ১০ ফেব্রুয়ারী নেশাবিরোধী অভিযানে সাফল্য পেয়েছিল আমবাসা থানার পুলিশ। ধলাই জেলা পুলিশের কাছে বিপুল পরিমাণ নেশাসামগ্রী পাচারের গোপন তথ্য ছিল। সেই খবরের ভিত্তিতে ধলাই জেলার এসপি, এডিশনাল এসপি, এবং আমবাসা থানার এসডিপিও-র নেতৃত্বে সোমবার বেতবাগান নাকাপয়েন্টে অভিযান চালানো হয়েছিল। ওই রাতে একটি অয়েল ট্যাংকারকে আটক করে তাতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। ওই অয়েল ট্যাংকার থেকে মোট ৯ লক্ষ ২৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। যার বাজার মূল্য আনুমানিক ২৮ কোটি টাকা। পাশাপাশি গাড়ির চালক এবং সহচালককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ এনডিপিএস ধারায় মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

ওই ইয়াবাকান্ডে আটককৃতদের পুলিশ রিমান্ডে এনে পুলিশী জিজ্ঞাসাবাদ চালানো হয়েছিল। ওই জিজ্ঞাসাবাদে আরও একজনের নাম উঠে আসে। পুলিশ ওই অভিযুক্তকে আটক করে। ধৃত অসমের বাসিন্দা আনসার উদ্দিন লস্কর। আজ তাকে পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top