News Flash

  • Home
  • প্রধান খবর
  • সমস্ত ভাল কাজের বিরোধিতা করা সপা-র অভ্যাসে পরিণত হয়েছে : যোগী আদিত্যনাথ
Image

সমস্ত ভাল কাজের বিরোধিতা করা সপা-র অভ্যাসে পরিণত হয়েছে : যোগী আদিত্যনাথ

লখনউ, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): সমাজবাদী পার্টির তীব্র সমালোচনা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর কথায়, রাজ্যের স্বার্থে সমস্ত ভাল কাজের বিরোধিতা করা সপা-র অভ্যাসে পরিণত হয়েছে। মঙ্গলবার উত্তর প্রদেশ বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিন সভায় বক্তব্য রাখার সময় যোগী আদিত্যনাথ বলেছেন, “এটা আপনাদের সমস্যা, আপনারা (সমাজবাদী পার্টি) প্রতিটি ভালো কাজের বিরোধিতা করেন, যা রাজ্যের স্বার্থে। এই ধরনের বিরোধিতার নিন্দা করা উচিত। এই লোকজন নিজেদের সন্তানদের ইংরেজি মাধ্যম স্কুলে পড়াবে, কিন্তু সরকার যদি অন্যের ছেলেমেয়েদের সুযোগ-সুবিধা দিতে চায়, তাঁরা তাঁদের উর্দু পড়াতে বাধ্য করবে, তাঁরা চায় তাঁরা মৌলবি হোক।”

যোগী আদিত্যনাথ আরও বলেছেন, “উত্তর প্রদেশের বিভিন্ন উপভাষা, ভোজপুরি, আওয়াধি, ব্রজ এবং বুন্দেলখণ্ডি এই সভায় সম্মান পাচ্ছে এবং আমাদের সরকারও এই সবের জন্য বিভিন্ন একাডেমি গঠনের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে। এই সভা কেবল বিশুদ্ধ সাহিত্যিক এবং ব্যাকরণ পণ্ডিতদের জন্য নয়। কেউ যদি হিন্দিতে সাবলীলভাবে কথা বলতে না পারে, তবে তার ভোজপুরি, আওয়াধি, ব্রজ বা বুন্দেলখণ্ডিতেও নিজস্ব মতামত উপস্থাপনের অধিকার পাওয়া উচিত।”

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top