News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাম ও বিজেপির কর্মচারী সংগঠনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী

বাম ও বিজেপির কর্মচারী সংগঠনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): মঙ্গলবার বিধানসভায় বাজেট বক্তৃতায় নাম না করে বাম ও বিজেপির কর্মচারী সংগঠনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এপ্রিল থেকে বর্ধিত ডিএ হারে বেতন পাবেন সরকারি কর্মচারীরা। তবে তারপরেও কেন্দ্রের সঙ্গে রাজ্যের কর্মচারীদের ফারাক প্রায় ৩৫ শতাংশ।

এ প্রসঙ্গে সরকারি কর্মচারীদের একাংশ রাজ্যের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, “যারা মাঝে মাঝে নাটক করে সরকারি (রাজ্য) কর্মচারীদের মাথা খারাপ করেন তাদের জন্য বলছি। সিপিএম আমলে ডিএ দেওয়া হয়েছে ৩৫ শতাংশ। সেখানে ২০১১ সাল থেকে ডিএ বাবদ ২০২৫/২৬ সাল পর্যন্ত সরকারের খরচ বেড়ে দাঁড়াবে ২ লক্ষ কোটি টাকা।”

পর্যবেক্ষকদের অনেকের মতে, ১৪ বছরে সরকারি কর্মচারীদের ডিএ বাবদ রাজ্যের কত অর্থ খরচ হয়, তার পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী বোঝাতে চেয়েছেন, কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও তিনি কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের যথাসাধ্য ডিএ দিয়ে থাকেন।

পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশন গঠন করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম মেয়াদে। বাম জমানায় বেতন কাঠামো নিয়ে বিস্তর ক্ষোভ-অসন্তোষ ছিল। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ২০১৫ সালের ২৭ নভেম্বর পে কমিশন গঠনের কথা ঘোষণা করেছিলেন।

২০১৯ সালের ডিসেম্বরের পর তা কার্যকরী হয়। অর্থাৎ ওই সময় একলপ্তে সরকারি কর্মচারীদের বেতন বিরাট পরিমাণ বৃদ্ধি হয়েছে। তারপরে ষষ্ঠ পে কমিশনে রাজ্যের কর্মচারীরা এখন ১৪ শতাংশ ডিএ পান। এপ্রিল থেকে তা ১৮ শতাংশ হবে।

কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ ফারাক নিয়ে শীর্ষ আদালতে মামলাও চলছে। এ প্রসঙ্গে আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মত স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, সরকারি কর্মচারীদের কেন্দ্রের হারে মহার্ঘভাতা দিতে বাধ্য নয় রাজ্য। কারও না পোষালে তিনি কেন্দ্রের চাকরি খুঁজে নিতে পারেন।

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top