News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসম-বঙ্গ সীমান্তের কাছে ১০ বিঘার বেশি অবৈধ আফিম বাগান ধ্বংস পুলিশ ও আবগারি দফতরের
Image

অসম-বঙ্গ সীমান্তের কাছে ১০ বিঘার বেশি অবৈধ আফিম বাগান ধ্বংস পুলিশ ও আবগারি দফতরের

গোসাঁইগাঁও (অসম), ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : কোকরাঝাড় জেলার অন্তর্গত গোসাঁওগাঁও কো-ডিস্ট্রিক্টের অধীন অসম-পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় ১০ বিঘার বেশি অবৈধ আফিম বাগান ধ্বংস করেছেন আাসাম পুলিশ ও আবগারি দফতরের কর্মকর্তারা।

আজ মঙ্গলবার গোসাঁইগাঁও মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) হীরেনকুমার ডেকা এ খবর দিয়ে জানান, তাঁর নেতৃত্বে অবৈধ চাষাবাদের জন্য পরিচিত কুখ্যাত অঞ্চল সংকোশ নদীর চর এলাকায় আবগারি দফতরের আধিকারিক ও কর্মচারী এবং পুলিশের যৌথ বাহিনী নিয়ে অভিযান চালানো হয়েছিল। নদী পেরিয়ে আফিম খেতে পৌঁছেন তাঁরা। সেখানে আফিম চাষে একটি সুসংগঠিত নেটওয়ার্ক কাজ করছে বলে জানান তিনি।

এসডিপিও ডেকা জানান, আফিম খেতে পৌঁছে যৌথ বাহিনী ট্রাক্টর-লাঙ্গলের সাহায্যে ফসল ধ্বংস করেছে। তাঁরা অনুমান করছেন, এক কেজি আফিমের বাজারমূল্য প্ৰায় ৬৪ লক্ষ টাকা হলে অবৈধ খেতে বেশ কয়েক কোটি টাকার আফিম নষ্ট করা হয়েছে। তিনি জানান, অবৈধ আফিম চাষের জন্য দায়ীদের শনাক্ত করে তাদের গ্রেফতারের প্রচেষ্টা জোরদার করা হয়েছে।

Releated Posts

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top