News Flash

  • Home
  • দেশ
  • রাম মন্দিরে উপচে পড়ছে ভক্তদের ভিড়, মহাকুম্ভে স্নানের পর অযোধ্যায় জনস্রোত
Image

রাম মন্দিরে উপচে পড়ছে ভক্তদের ভিড়, মহাকুম্ভে স্নানের পর অযোধ্যায় জনস্রোত

প্রয়াগরাজ ও অযোধ্যা, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় প্রতিদিনই ভিড় বাড়ছে পুণ্যার্থীদের। ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানের পরই অযোধ্যা চলে যাচ্ছেন পুণ্যার্থীরা, সঙ্গমে পুণ্যস্নানের পর অযোধ্যায় রামমন্দির দর্শন করছেন। আর তাই রামমন্দিরে প্রতি দিন ভিড়ের চাপ বাড়ছে। সোমবারও রামমন্দির চত্বরে ব্যাপক ভিড় দেখা গেল পুণ্যার্থীদের। সঙ্গমে পুণ্যস্নান করেই বহু পুণ্যার্থী রওনা দেন অযোধ্যার উদ্দেশ্যে।

গত কয়েক দিনে বিপুল জনসমাগম হয়েছে রামমন্দির দর্শনে। দূরদূরান্ত থেকে আসা পর্যটক এবং পুণ্যার্থীরা পুণ্যস্নানের পাশাপাশি অযোধ্যায় যাচ্ছেন রাম মন্দির দর্শনে। ফলে চাপ বাড়ছে প্রতিদিনই। পুণ্যার্থীরা ট্রেনে, বাসে চেপে অযোধ্যা শহরে ঢুকছেন। অযোধ্যার পাশাপাশি বারাণসীতেও যাচ্ছেন পুণ্যার্থীরা। সেখানে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করছেন পুণ্যার্থীরা।

উল্লেখ্য, উত্তর প্রদেশের প্রয়াগরাজে গত ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা, যা চলবে এই মাসের ২৬ তারিখ পর্যন্ত। অর্থাৎ আর খুব বেশি দিন বাকি নেই। ইতিমধ্যেই মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে ৫৩ কোটির বেশি পুণ্যার্থী পুণ্যস্নান করেছেন।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top