News Flash

  • Home
  • দেশ
  • ৮৩ বছরে জীবনাবসান, বিশিষ্ট সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় প্রয়াত
Image

৮৩ বছরে জীবনাবসান, বিশিষ্ট সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় প্রয়াত

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি (হি. স.) : কিংবদন্তী সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় প্রয়াত। দীর্ঘদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন তিনি এস এস কে এম হাসপাতালে। মৃত্যুকালে ৮৩ বয়স হয়েছিল। শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাসপাতালেই। তাঁর এই মৃত্যু সংবাদে শোকের ছায়া নামে সর্বস্তরে। বিশেষ করে সংস্কৃতি জগতের মধ্যেই তাঁর অবাধ বিচরণ ছিল। উল্লেখ্য, গত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তাঁকে জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য আনা হয় হাসপাতালে। সপ্তাহখানেক আগেই শ্বাসকষ্ট শুরু হয়। এরপর হৃদরোগে আক্রান্ত তিনি। সেইসঙ্গে ফুসফুসে সংক্রমণ। চলছিল পরপর চিকিৎসা। শেষের দিকে সব চেষ্টা ব্যর্থ। গত মঙ্গলবারই তিনি সঙ্কটজনক অবস্থার মধ্যেই ছিলেন। ওই খবর পেয়ে বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাঁকে দেখতে যান। চিকিৎসকদের সঙ্গে মত বিনিময় করেন। বয়সজনিত কারণে দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। “আমি বাংলায় গান গাই” – জনপ্রিয়তার শীর্ষে। আদ্যোপান্ত বাঙালি ও বাংলার জন্য ছিল লড়াই তাঁর। মিতভাষী ও ধীর স্থির প্রকৃতির মানুষ ছিলেন। না ফেরার দেশেই চলে গেলেন তিনি। প্রসঙ্গত, তাঁর জন্ম ১৯৪২ সালে। সুদীর্ঘ জীবনে সঙ্গীত চর্চার পাশাপাশি বহু কালজয়ী গানের স্রষ্টা ও প্রতুল মুখোপাধ্যায়।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top