News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রয়াত পশ্চিম জেলা সভাধিপতি বলাই গোস্বামীকে বিজেপি কার্যালয়ে শেষ শ্রদ্ধাঞ্জলী নিবেদন
Image

প্রয়াত পশ্চিম জেলা সভাধিপতি বলাই গোস্বামীকে বিজেপি কার্যালয়ে শেষ শ্রদ্ধাঞ্জলী নিবেদন

আগরতলা, ১৪ ফেব্রুয়ারি: প্রয়াত পশ্চিম জেলা সভাধিপতি বলাই গোস্বামীকে প্রদেশ বিজেপি কার্যালয়ে শেষ শ্রদ্ধাঞ্জলী দেওয়া হয়েছে। সেখানে তাঁর নশ্বর দেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তাঁর সহর্কমীরা। তারপর শহরে শোক মিছিল বের করা হয়েছে।

আজ দুপুরে প্রয়াত পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামীর মরদেহ আগরতলা নিয়ে আসা হয়েছিল। তাঁকে এমবিবি বিমান বন্দরে শেষ শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্যরা। তারপর বিজেপি পার্টি অফিস থেকে তাঁর বাসভবনে নেওয়া হয়েছে। সেখানে তাঁর নশ্বর দেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তাঁর সহর্কমীরা।

এদিন মন্ত্রী রতন লাল নাথ প্রয়াত বলাই গোস্বামীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, আমার একান্ত আপনজন, দীর্ঘ রাজনৈতিক লড়াই সংগ্রামের সাথী এবং পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামীকে আজ শেষবারের মতো বিদায় জানালাম। তার শেষ যাত্রায় উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করলাম। বুক ভরে রয়ে গেল কতশত স্মৃতি লড়াই সংগ্রাম আর সুখের মুহূর্তগুলো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি , তিনি যেখানেই থাকুন শান্তিতে থাকুন। এদিন তিনি বলেন, গোটা ত্রিপুরাবাসীর অপূরনীয় ক্ষতি হয়েছে। ঈশ্বরের নিকট বিদেহী আত্মার সদ্গতি কামনা করেছেন এবং এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবার – পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি।

তাছাড়া, এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী টিংকু রায় বলেন, রাজনৈতিক দলে বলাই গোস্বামীর মতন দক্ষ কার্যকতার বিকল্প নেই। সমস্ত নির্বাচনের দায়িত্ব দক্ষতার সহিত তিনি পালন করতেন। এককথায় একজন দক্ষ কার্যকতা হারিয়েছি আমরা। এদিন তাঁর প্রয়াণে বাম বিধায়ক নয়ন সরকার শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, বলাই গোস্বামী ছিলেন দক্ষ রাজনীতিবিদ। তাঁর মৃত্যু অপূরণীয় ক্ষতি। তাঁর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। তাঁর কথায়, বামুটিয়াবাসী থেকে শুরু করে আপামর ত্রিপুরাবাসীর অপূরণীয় ক্ষতি হয়েছে।

Releated Posts

নির্মাণ কাজে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক

সাব্রুম, ১৬ জুনঃ নির্মাণ কাজে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন এক রাজমিস্ত্রি। সাব্রুম মহকুমার পশ্চিম জলেফা গ্রাম পঞ্চায়েতের…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

ভিসি নির্বাচন কোনো দলের নয়, তিপ্রাসাদের গণতান্ত্রিক অধিকারের লড়াই: প্রদ্যোত

আগরতলা, ১৬ জুন: দীর্ঘ এক দশক ধরে টিটিএএডিসি-এর অধীনে ভিলেজ কমিটি নির্বাচন না হওয়ায় গ্রামাঞ্চলে গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

ট্রাম্পের দাবি: ইরান চুক্তির ফলে হরমুজ প্রণালী হবে ‘চিরস্থায়ীভাবে টোলমুক্ত’

ওয়াশিংটন, ১৫ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছেন, তাঁর প্রশাসন ও ইরান-এর মধ্যে হওয়া চুক্তির…

ByBySandeep Biswas Jun 15, 2026

প্রধানমন্ত্রী পরিকল্পনা নিয়েছেন সারা দেশে ৩ কোটি লাখপতি দিদি তৈরী করবেন :অর্থমন্ত্রী

আগরতলা, ১৫ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলা। তিনি সবকা সাথ, সবকা…

ByByNews Desk Jun 15, 2026

কৃষিপণ্য উৎপাদনে ভারত বিশ্বের শীর্ষে, কৃষকদের আয়ও বেড়েছে: কৃষি মন্ত্রী 

আগরতলা, ১৫ জুনঃ ধান, আম, মশলা-সহ একাধিক কৃষিপণ্যের উৎপাদনে ভারত আজ বিশ্বের শীর্ষস্থান অধিকার করেছে। একই সঙ্গে কৃষকদের…

ByByNews Desk Jun 15, 2026

বর্ষার মরশুমে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির দ্রুত সংস্কারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৫ জুন : রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পর্যালোচনার উদ্দেশ্যে…

ByByNews Desk Jun 15, 2026

আত্মনির্ভর ও উন্নত ভারত গড়ার লক্ষ্যে দেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে: পর্যটন মন্ত্রী

আগরতলা, ১৫ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে ভারত আজ উন্নয়নের এক নতুন উচ্চতায় পৌঁছেছে।…

ByByNews Desk Jun 15, 2026

আগরতলা স্মার্ট সিটির ড্রেন নির্মাণ কাজে মজুরি বকেয়া, শ্রম দপ্তরে অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন: আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের অধীনে শহরের বিভিন্ন এলাকায় চলমান কাভার ড্রেন নির্মাণ কাজে…

ByByNews Desk Jun 15, 2026

পুকুরে স্নানকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের তিন সদস্য হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন: মেলাঘর ইন্দ্রনগর এলাকার ৯ নম্বর ওয়ার্ডে পুকুরে স্নান করাকে কেন্দ্র করে সংঘটিত এক…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top