News Flash

  • Home
  • দিনের খবর
  • সবকিছু নিয়মানুযায়ী চলছে, প্রয়াগরাজে ব্যবস্থাপনা দেখে বললেন বৈষ্ণব
Image

সবকিছু নিয়মানুযায়ী চলছে, প্রয়াগরাজে ব্যবস্থাপনা দেখে বললেন বৈষ্ণব

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি (হি.স.): আগামী ১২ ফেব্রুয়ারি মাঘি পূর্ণিমায় তৃতীয় অমৃত স্নানের আগে সোমবার প্রয়াগরাজ রেল স্টেশনের ব্যবস্থাপনা খতিয়ে দেখলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সোমবার দিল্লি থেকে প্রয়াগরাজ রেল স্টেশনের ব্যবস্থাপনা খতিয়ে দেখেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ব্যবস্থাপনা দেখে তিনি খুশি ব্যক্ত করেছেন।

রেলমন্ত্রী বৈষ্ণব বলেছেন, “প্রয়াগরাজ মহাকুম্ভের জন্য ৮টি রেল স্টেশনে সমস্ত ব্যবস্থার যত্ন নিয়েছে রেল। রাজ্য প্রশাসনের পাশাপাশি সব কিছু অত্যন্ত সমন্বিতভাবে করা হচ্ছে। গতকাল ৩৩০টি ট্রেন প্রয়াগরাজ জংশন ছেড়েছে এবং আজও ট্রেনগুলি সুশৃঙ্খলভাবে চলছে। কেউ গুজব ছড়ানোর চেষ্টা করলে আমরা তাদের কথা শুনতে চাই না। সবকিছু নিয়মানুযায়ী চলছে।”

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top