News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২০২৬-এর ৩১ মার্চের আগে নকশালমুক্ত হবে ভারত : অমিত শাহ
Image

২০২৬-এর ৩১ মার্চের আগে নকশালমুক্ত হবে ভারত : অমিত শাহ

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.): ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নকশাল-বিরোধী অভিযানে সুরক্ষা বাহিনীর বড়সড় সাফল্যে খুশি ব্যক্ত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ২০২৬-এর ৩১ মার্চের মধ্যেই নকশালমুক্ত হবে ভারত। রবিবার বিজাপুর জেলায় এনকাউন্টারে নিকেশ হয়েছে ৩১ জন মাওবাদী। উদ্ধার হয়েছে বিপুল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।

এই এনকাউন্টারের সাফল্য প্রসঙ্গে অমিত শাহ এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “ভারতকে নকশাল-মুক্ত করার লক্ষ্যে, ছত্তিশগড়ের বিজাপুরে নিরাপত্তা বাহিনী বড় সাফল্য অর্জন করেছে। এই অভিযানে ৩১ জন নকশাল নিহত হয়েছে এবং প্রচুর পরিমাণে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। আজ আমরা আমাদের দুই সাহসী সৈনিককেও হারিয়েছি, এই বীরদের কাছে এই দেশ চিরকাল ঋণী থাকবে। আমি শহীদদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আমি আমার সংকল্প আবারও পুনর্ব্যক্ত করছি, ২০২৬ সালের ৩১ মার্চের আগে আমরা দেশ থেকে নকশালবাদকে সম্পূর্ণরূপে নির্মূল করব, যাতে দেশের কোনও নাগরিককে এর জন্য প্রাণ হারাতে না হয়।”

—————

Releated Posts

তিন মাসের অপেক্ষার পর হরমুজ প্রণালী পেরিয়ে গুজরাটে পৌঁছাল এলএনজি ট্যাঙ্কার ‘দিশা’

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী ট্যাঙ্কার ‘দিশা’…

ByByNews Desk Jun 19, 2026

তিন মাসের অপেক্ষার পর হরমুজ প্রণালী পেরিয়ে গুজরাটে পৌঁছল এলএনজি ট্যাঙ্কার ‘দিশা’

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): দীর্ঘ তিন মাসেরও বেশি সময় অপেক্ষার পর অবশেষে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করে…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top