News Flash

  • Home
  • প্রধান খবর
  • মোদীজির গারান্টিতে জনসাধারণের বিশ্বাস রয়েছে : অনুরাগ ঠাকুর
Image

মোদীজির গারান্টিতে জনসাধারণের বিশ্বাস রয়েছে : অনুরাগ ঠাকুর

লখনউ, ৯ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লিতে বিজেপির জয়ের জন্য রাজধানীর জনতাকে ধন্যবাদ জানালেন বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। তিনি জোর দিয়ে বলেছেন, মোদীজির গারান্টিতে জনসাধারণের বিশ্বাস রয়েছে। রবিবার লখনউতে এক সাংবাদিক সম্মেলনে অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “আমরা দিল্লিতে জিতেছি। দিল্লিবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটি বিজেপির সুশাসনের কল্যাণমূলক মডেল।”

অনুরাগ ঠাকুর আরও বলেছেন, “জনসাধারণ প্রধানমন্ত্রী মোদীর গ্যারান্টি বিশ্বাস করে। প্রধানমন্ত্রী মোদী দিল্লি জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে তিনি দিল্লিকে উন্নয়নের ট্র্যাকে নিয়ে যাবেন এবং আমরা দিল্লিকে একটি বিকশিত রাজধানীতে পরিণত করব।” উল্লেখ্য, ২৭ বছর পর দিল্লিতে ক্ষমতায় এসেছে বিজেপি। দিল্লির ৭০-টি বিধানসভা আসনের মধ্যে ২০২৫-এর ভোটে ৪৮টি আসনে জিতেছে বিজেপি।

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top