News Flash

Image

দিল্লিতে ভোটগণনা শুরু, ৭০-এ ৩৬ পেলেই সরকার গঠন

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে শুরু হল বিধানসভা নির্বাচনের ভোটগণনা। ভোট গণনার জন্য দিল্লির ১১টি জেলায় ১৯টি গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাও আঁটোসাঁটো করা হয়েছে। এই মুহূর্তে উদ্বেগ ও উৎকন্ঠায় রয়েছে বিজেপি, আম আদমি পার্টি ও কংগ্রেস। দিল্লিতে মোট বিধানসভা আসনের সংখ্যা ৭০। ম্যাজিক ফিগার ৩৬, অর্থাৎ ৭০-এ ৩৬ পেলেই সরকার গঠন। প্রাথমিক প্রবণতা অনুযায়ী, ৬টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি এবং আম আদমি পার্টি দু’টি আসনে এগিয়ে রয়েছে।

শনিবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগণনা, সন্ধ্যা ৬টার মধ্যেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। মোট ৬৯৯ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হয়েছে গত ৫ ফেব্রুয়ারি, ৬৯৯ জনের মধ্যে ৬০৩ জন পুরুষ এবং ৯৬ জন মহিলা। এর আগে ২০২০ সালের নির্বাচনে আম আদমি পার্টি ৭০টি আসনের মধ্যে ৬২টি আসন জিতে উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল, যেখানে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বাকি আটটি আসন পেয়েছে। ওই নির্বাচনে কংগ্রেস কোনও আসন পায়নি।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top