News Flash

  • Home
  • দিনের খবর
  • আরও কঠোর ট্রাম্প প্রশাসন, অবৈধ অভিবাসীদের ভারতে পাঠাচ্ছে আমেরিকা
Image

আরও কঠোর ট্রাম্প প্রশাসন, অবৈধ অভিবাসীদের ভারতে পাঠাচ্ছে আমেরিকা

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.): অভিবাসন আইন আরও কঠোর করেছে আমেরিকা। আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠানো শুরু করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আমেরিকার একটি সামরিক বিমানে করে ভারতে পাঠানো হচ্ছে তাঁদের। অবৈধ অভিবাসীদের ভারতে পাঠানো প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন দূতাবাসের মুখপাত্র বলেছেন, “আমেরিকা কঠোরভাবে নিজস্ব সীমান্ত জোরদার করছে, অভিবাসন আইন কঠোর করছে এবং অবৈধ অভিবাসীদের পাঠিয়ে দিচ্ছে।”

তিনি আরও জানান, আমি কোনও বিবরণ ভাগ করতে পারি না, তবে আমি জানাতে পারি মার্কিন যুক্তরাষ্ট্র নিজস্ব সীমান্তকে জোরদার করছে, অভিবাসন আইন কঠোর করছে এবং অবৈধ অভিবাসীদের অপসারণ করার স্পষ্ট বার্তা দিয়েছে।” উল্লেখ্য, ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই সে দেশ থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ শুরু হয়। ইতিমধ্যে বেশ কিছু দেশের অবৈধ অভিবাসীদের ফেরতও পাঠিয়েছে আমেরিকা।

Releated Posts

কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক

কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…

ByByNews Desk Jun 14, 2026

দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই

শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…

ByByNews Desk Jun 14, 2026

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top