News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তর প্রদেশের ফতেহপুরে লাইনচ্যুত দু’টি মালগাড়ি, বিঘ্নিত ট্রেন পরিষেবা
Image

উত্তর প্রদেশের ফতেহপুরে লাইনচ্যুত দু’টি মালগাড়ি, বিঘ্নিত ট্রেন পরিষেবা

ফতেহপুর, ৪ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের ফতেহপুর জেলায় লাইনচ্যুত হয়ে গেল দু’টি মালগাড়ি। মঙ্গলবার সকালে ফতেহপুর জেলার খাগা এলাকার পাম্ভীপুরের কাছে দু’টি মালগাড়ির মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে জেরে গার্ডের বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। সৌভাগ্যক্রমে বড় ধরনের বিপর্যয় এড়ানো হয়েছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, সিগন্যালে ত্রুটির কারণে একটি মালগাড়ি রেললাইনে দাঁড়িয়েছিল, সেই সময় ওপর একটি মালগাড়ি পিছন থেকে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনার পর আপলাইন অবরুদ্ধ হয়ে যায় এবং ট্রেন চলাচল প্রভাবিত হয়। দুর্ঘটনার কারণ জানতে রেলের আধিকারিকরা তদন্ত শুরু করেছেন। রেলের কমার্শিয়াল করিডোরে দুর্ঘটনাটি ঘটেছে।

Releated Posts

‘জিরো এফআইআর’ করার অধিকার সম্পর্কে মহিলাদের সচেতন করলেন এনসিডব্লিউ চেয়ারপার্সন বিজয়া রাহাতকর

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): কোনও আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে দেশের যে কোনও থানায় ‘জিরো এফআইআর’ দায়ের করার অধিকার মহিলাদের…

ByByNews Desk Aug 30, 2026

ভারতের সঙ্গে সহযোগিতা আরও বাড়াতে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক নথি স্বাক্ষর: উজবেক প্রেসিডেন্ট

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে রবিবার উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং…

ByByNews Desk Aug 30, 2026

দুর্গাপুরে নেহরুর মূর্তি ভাঙার অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে পুনঃস্থাপনের দাবি বঙ্গ কংগ্রেসের

কলকাতা, ৩০ আগস্ট (আইএএনএস): পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তি ভেঙে ফেলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাল…

ByByNews Desk Aug 30, 2026

বাংলায় আন্তঃসীমান্ত কিডনি পাচার চক্রে জড়িত বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কলকাতা, ৩০ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত কিডনি পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top