News Flash

  • Home
  • মুখ্য খবর
  • একসাথে ২৮০৬ জনকে নিয়োগপত্র দেবে ত্রিপুরা সরকার, অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Image

একসাথে ২৮০৬ জনকে নিয়োগপত্র দেবে ত্রিপুরা সরকার, অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

আগরতলা, ৪ ফেব্রুয়ারি : এক ঐতিহাসিক মুহুর্তের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ত্রিপুরা। সম্ভবত, এই প্রথম ত্রিপুরায় একসাথে ২৮০৬ জনের হাতে নিয়োগপত্র তুলে দেবে বিজেপি জোট সরকার। আগামীকাল আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে ওই অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

স্বামী বিবেকানন্দ ময়দানে আগামীকাল বিকেলে এক অনুষ্ঠানে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরের মনোনীত প্রার্থীদের মধ্যে অফার অব অ্যাপয়েন্টমেন্ট বিতরণ করা হবে। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী অমিত শাহ ভার্চুয়ালি অংশ নেবেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা, কৃষিমন্ত্রী রতনলাল নাথ, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা, পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী, সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিংকু রায়, জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, মৎস্যমন্ত্রী সুধাংশু দাস, সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, শিল্প ও বাণিজ্য রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা ও মুখ্যসচিব জে কে সিনহা। অনুষ্ঠানে ২৮০৬ জনকে অফার অব অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে।

অফার অব অ্যাপয়েন্টমেন্ট বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের ফার্মাসিস্ট (অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি ও আয়ুর্বেদ), ল্যাব টেকনেশিয়ান এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে জেআরবিটি কর্তৃক মাল্টি টাস্কিং স্টাফ (এমটিএস) পদে মনোনীত প্রার্থীদের মধ্যে অফার অব অ্যাপয়েন্টমেন্ট বিতরণ করা হবে। মনোনীত প্রার্থীদের নিজস্ব অরিজিনাল ডকুমেন্ট, সচিত্র পরিচয়পত্র এবং নিয়োগ সংক্রান্ত পরীক্ষার অরিজিনাল অ্যাডমিট কার্ড নিয়ে দুপুর ১২টা ৩০ মিনিটের মধ্যে স্বামী বিবেকানন্দ ময়দানে উপস্থিত থাকার জন্য রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তর থেকে অনুরোধ জানানো হয়েছে। তাছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের বিকেল ৩টা ৩০ মিনিটের মধ্যে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Releated Posts

সোনামুড়ায় প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে কুপিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: সেপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার তকশাপাড়া এলাকায় এক প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

পরোপকারের কাজে নিজেকে নিয়োজিত করতে পারলে মানবতার দৃষ্টান্ত স্থাপন করা যায়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: মা হচ্ছেন একজন শিশুর প্রথম শিক্ষক। গুরু হচ্ছেন শিক্ষা-দিক্ষা এই দুটি বিষয়ে মূল পথ পরিচালক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের সমস্ত ধর্মীয় সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বিশ্বাস ও আস্থা অর্জনে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: প্রতিটি ধর্মের মানুষই ত্রিপুরার উন্নয়ন কর্মযজ্ঞের অংশীদার। বৈচিত্র্যের মাঝে ঐক্য এটাই দেশ ও রাজ্যের বৈশিষ্ট্য।…

ByByReshmi Debnath Jul 29, 2026

জুটমিল ইস্যুতে বিরোধীদের পাল্টা জবাব: বাম আমলের ভুল সিদ্ধান্তের বোঝা বইছে বর্তমান সরকার: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই জুটমিল ইস্যুতে বিরোধী দল, বিশেষ করে সিপিআই(এম)-এর অভিযোগের কড়া জবাব দিলেন রাজ্যের অর্থমন্ত্রী…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top