News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লঙ্কামুরার কৃষক অমর চাঁদ সরকারের স্বনির্ভরতার কাহিনী
Image

লঙ্কামুরার কৃষক অমর চাঁদ সরকারের স্বনির্ভরতার কাহিনী

আগরতলা, ১ ফেব্রুয়ারি : বিভিন্ন ধরনের শাকসবজি বিক্রি করে স্বনির্ভর হয়েছেন লঙ্কামুরা এলাকার কৃষক অমর চাঁদ সরকার। প্রায় দশ বছর ধরে ত্রিপুরাতে বিভিন্ন ধরনের ইংলিশ ভেজিটেবল উৎপাদন করছেন তিনি।

তিনি জানান, লেটুস পাতা ত্রিপুরায় তিনিই প্রথম বাণিজ্যিকভাবে চাষ করতে শুরু করেছিলেন। এছাড়াও বর্তমানে তিনি চেরি টমেটো উৎপাদন করে ভালো আয় করছেন।
অমর চাঁদ বলেন, দীর্ঘ বছর ধরে তিনি বিভিন্ন ধরনের সবজি চাষ করে ফলন পদ্ধতিগুলো বুঝে নিয়েছেন। এবছর তাঁর চাষ করা একটি গাছও নষ্ট হয়নি।

ইংলিশ ভেজিটেবল উৎপাদন প্রসঙ্গে তিনি বলেন, তিন রঙের ফুলকপি চাষ করা হচ্ছে। অনেক পরিশ্রম করতে হয় এই কষ্টদায়ক ফলনগুলি চাষ করতে গিয়ে। বৃষ্টির মরশুমে উন্নত মানের বাঁধাকপি ও বিক্রি করে থাকেন তিনি। এছাড়াও উন্নত মানের বেগুন, বাঁধাকপি, টমেটো সহ বিভিন্ন শাকসবজি চাষ করে বিক্রি করেন তিনি।

এই বিষয়টি অন্যান্য কৃষকদের জন্য অনুপ্রেরণামূলক হতে পারে। অমর চাঁদ সরকারের পরিশ্রম ও সাফল্যের কাহিনী থেকে অনেক কিছু শেখার আছে।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top