News Flash

Image

বাগদেবীর আরাধনা করতে বাজারে ভিড়

আগরতলা,১ ফেব্রুয়ারি: শনিবার সকাল থেকে বাগ দেবীর আরাধনা করতে বাজারে ঠাসা ভিড় লক্ষ্য করা গিয়েছে। ব্যাপক উচ্ছ্বাসের মধ্য দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মধ্যে এবং ঘরে ঘরে ছাত্রছাত্রীদের জন্য পালিত হবে বিদ্যার দেবী বাগদেবী সরস্বতীর আরাধনা। বাজারে চলে এসছে, ছোট বড় মাঝারি আকারের সরস্বতীর মূর্তি। চাহিদাও মোটামুটি ভালই রয়েছে বলে জানা যায় বিক্রেতারা।

পঞ্জিকার তিথি অনুযায়ী আগামীকাল এবং সোমবার দু’দিনেই সরস্বতী পুজো। সরস্বতী পূজাকে কেন্দ্র করে সর্বত্র প্রস্তুতি তুঙ্গে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন বাড়ি ঘরেও সরস্বতী পূজার প্রস্তুতিপর্ব প্রায় শেষের পথে। মৃৎশিল্পীরা প্রতিমা নিয়ে বাজারে হাজির। মূর্তি পাড়ায় মূর্তি আনতে ছাত্র-ছাত্রীসহ অন্যান্যদের ভিড় পরিলক্ষিত হচ্ছে। বাজারহাটে পূজার সামগ্রী কিনতে ব্যাপক ভিড় পরিলক্ষিত হচ্ছে। সাধারণভাবে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বাগদেবীর আরাধনা করা হয়।

অন্যদিকে উৎসব প্রিয় বাঙালীর শীতের শেষ উৎসব হচ্ছে এই সরস্বতী পূজা। সরস্বতীকে বলা হয় জ্ঞানের ও শিল্পীর দেবী। জ্ঞানের দেবীর কাছে ছাত্র-ছাত্রীদের বিশ্বাস এই জায়গায় যে, উনার কৃপাতেই জীবনে বিদ্যার আগমন ঘটে।

বাগদেবীর আরাধনাকে আজ থেকেই শহরের বাজারগুলিতে ভিড় লক্ষ্য করা গেল। কাপড়ের দোকান, প্রতিমার জন্য কাগজের মালা, ফলের দোকান, মাটির ঘট, মাটির সরা ইত্যাদি কেনার বেশ ভিড় দেখা গেল বাজারে।

Releated Posts

শান্তিরবাজারে রডবোঝাই বোলেরোর ধাক্কায় গুরুতর জখম বাইক আরোহী, জিবিপি হাসপাতালে রেফার

শান্তিরবাজার, ৩০ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে মঙ্গলবার সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন এক বাইক আরোহী।…

ByByReshmi Debnath Jun 30, 2026

জাতীয় সড়ক দখলমুক্ত করতে কাঞ্চনপুর মহকুমার মহকুমা শাসকের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: সুপ্রিম কোর্টের সিভিল অর্ডার নং . ৯ এর ২০২৫ -এর নির্দেশনা অনুযায়ী জাতীয়…

ByByReshmi Debnath Jun 30, 2026

রাজ্যপালের সঙ্গে কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রীর সৌজন্য সাক্ষাত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: আজ সন্ধ্যায় লোক ভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সৌজন্য সাক্ষাতকারে মিলিত হন…

ByByReshmi Debnath Jun 30, 2026

ত্রিপুরার স্বাস্থ্য ক্ষেত্রে বড় অগ্রগতি: রাজ্যে আসছে ৪৮টি এআই এক্স-রে মেশিন, এমআরআই ও ম্যামোগ্রাফি মেশিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: ত্রিপুরার স্বাস্থ্য পরিকাঠামো আরও আধুনিক ও শক্তিশালী করতে, রাজ্যের হাসপাতালগুলিতে উন্নত চিকিৎসা পরিষেবা…

ByByReshmi Debnath Jun 30, 2026
Scroll to Top