News Flash

  • Home
  • খেলা
  • উয়েফা ইউরোপা লিগ: টানা পঞ্চম জয় ইউনাইটেডের
Image

উয়েফা ইউরোপা লিগ: টানা পঞ্চম জয় ইউনাইটেডের

ম্যানচেস্টার, ৩১ জানুয়ারি (হি.স.) : বৃহস্পতিবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেড ২-০ গোলে হারিয়েছে রোমানিয়ার ক্লাব এফসিএসবিকে। নতুন ধারার ইউরোপা লিগে প্রথম ৩ ম্যাচ ড্র দিয়ে শুরু করেছিল তারা। এরপর টানা ৫ ম্যাচ জয় পেল রুবেন অরিয়মের দল। প্রতিপক্ষের মাঠে ম্যান

ইউয়ের হয়ে একটি করে গোল করেছেন দিওগো দালোট এবং কেব্বি মাইনু।

গোল ছাড়াই শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে মাইনুর দুর্দান্ত ক্রস থেকে বল পেয়ে গোলটি করেন দিওগো দালোট। ৬৮ মিনিটে গার্নাচোর ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করেন মাইনু। ম্যাচের শেষদিকে দুইদলই বেশ কয়েকটা সুযোগ পেয়েও গোলের দেখা পায়নি। এই জয়ে পয়েন্ট টেবিলে তিনে উঠে এসেছে ম্যানইউ। শীর্ষ এবং দুইয়ে থাকা লাজিও এবং অ্যাথলেটিক ক্লাবের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে আছে তারা।

Releated Posts

ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা

নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…

ByByNews Desk Jul 9, 2026

আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা

এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…

ByByNews Desk Jul 8, 2026

রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…

ByByNews Desk Jul 7, 2026

বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…

ByByNews Desk Jul 7, 2026
Scroll to Top