News Flash

  • Home
  • দিনের খবর
  • যুবসমাজের শিক্ষা ও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে নজর দিয়েছে সরকার : রাষ্ট্রপতি
Image

যুবসমাজের শিক্ষা ও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে নজর দিয়েছে সরকার : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.): যুবসমাজের শিক্ষা ও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে নজর দিয়েছে ভারত সরকার। জোর দিয়ে বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি আরও বলেছেন, ভারত সরকার ‘এক দেশ, এক নির্বাচন’ এবং ওয়াকফ সংশোধনী বিলের দিকেও পদক্ষেপ নিয়েছে। সংসদের বাজেট অধিবেশন শুক্রবার থেকে শুরু হয়েছে। সংসদের উভয় কক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্য দিয়ে শুরু হয় বাজেট অধিবেশন।

রাষ্ট্রপতি এদিন বলেছেন, “আমার সরকার আদিবাসী সমাজের পাঁচ কোটি মানুষের জন্য ‘ধরতি আবা আদিবাসী গ্রাম উৎকর্ষ অভিযান’ শুরু করেছে। দুই মাস আগে, আমরা আমাদের সংবিধান গ্রহণের ৭৫ বছর উদযাপন করেছি এবং কিছু দিন আগে, আমরা আমাদের ৭৫ বছরের যাত্রা সমাপ্ত করেছি। সমস্ত ভারতীয়দের পক্ষ থেকে, আমি বাবাসাহেব আম্বেদকর এবং সংবিধান কমিটির অন্যান্য সকলকে প্রণাম জানাই৷”

রাষ্ট্রপতি আরও বলেছেন, “আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে, ৭০ বছর অথবা তার বেশি বয়সী ছয় কোটি প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য বীমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” প্রয়াগরাজের মহাকুম্ভ প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেছেন, “এই মুহূর্তে ঐতিহাসিক মহাকুম্ভ চলছে। এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক জাগরণের উৎসব। ভারত ও বিশ্বের কোটি কোটি ভক্ত প্রয়াগরাজে পবিত্র স্নান করেছেন। মৌনী অমাবস্যায় ঘটে যাওয়া দুর্ঘটনার জন্য আমি শোক প্রকাশ করছি এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।”

Releated Posts

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top