News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৮ম বেতন কমিশন, রাজ্যের সামগ্রিক উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে ষোড়শ অর্থ কমিশনের সঙ্গে কথা হয়েছে: মুখ্যমন্ত্রী
Image

৮ম বেতন কমিশন, রাজ্যের সামগ্রিক উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে ষোড়শ অর্থ কমিশনের সঙ্গে কথা হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩১ জানুয়ারি: ৮ম বেতন কমিশন বাস্তবায়ন নিয়ে কথা হয়েছে ষোড়শ অর্থ কমিশনের প্রতিনিধিদের সঙ্গে। এর পাশাপাশি সাধারণ মানুষ থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ, সরকারি কর্মচারী সহ রাজ্যের সকল অংশের মানুষের কল্যাণের কথা মাথায় রেখে কথা হয়েছে। রাজ্যের সামগ্রিক উন্নয়ন, আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তাদের সামনে তুলে ধরা হয়েছে। শুক্রবার আগরতলায় সংবাদ মাধ্যমের সামনে এই তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, ষোড়শ অর্থ কমিশনের কাছে রাজ্যের ভয়াবহ বন্যায় ১৫,০০০ কোটি টাকার ক্ষয়ক্ষতির বিষয়টিও তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি ডিএ, পরিকাঠামো উন্নয়ন করা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা হয়েছে। আমরা আমাদের যাবতীয় বিষয়াদি তাঁদের সামনে উত্থাপন করেছি। তাঁরাও ত্রিপুরার আর্থিক শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে সহমত পোষণ করেছেন।

মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা রাজ্যে প্রায় ৭৩% সংরক্ষিত বনাঞ্চল রয়েছে। এজন্য এখানে সমতল ভূমি অনেকাংশে কম। এখানে বড় বড় ইন্ডাস্ট্রি গড়ে তোলা যায় নি। এর উপর ভিত্তি করে আমাদের বিবেচনা করার জন্য বলা হয়েছে তাদের। মূলত, এটা একটা রিকমেন্ডেশন কমিটি বা এডভাইজারি কমিটি। তাঁরা প্রয়োজনীয় পরামর্শ দেবেন। তাঁরা সন্তুষ্ট। এদিন এডিসিতে সরাসরি অর্থ বরাদ্দ, ৮ম বেতন কমিশন সহ বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী।

সংবাদ মাধ্যমকে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, সরকারি কর্মচারী সহ সকল অংশের মানুষের কল্যাণের ভাবনা নিয়ে ষোড়শ অর্থ কমিশনের প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে। সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যে কাজ করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিকশিত ভারত গঠনে গুরুত্ব দিয়েছেন। আর আমরা ২০৪৭ এর মধ্যে বিকশিত ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি। উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি রাজ্য সফরে আসে ষোড়শ অর্থ কমিশনের প্রতিনিধিদল। পরদিন অর্থাৎ গতকাল সচিবালয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন অর্থ কমিশনের প্রতিনিধিগণ।

Releated Posts

সাব্রুমে টানা বর্ষণে ফেনী নদীর জলস্তর বৃদ্ধি, সরেজমিনে পরিদর্শনে মহকুমা শাসক

সাব্রুম, ৯ জুলাই: টানা বর্ষণের জেরে দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ফেনী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি…

ByByTaniya Chakraborty Jul 9, 2026

রাস্তার বেহাল দশা, দুর্ভোগে বাসিন্দারা

শান্তিরবাজার, ৯ জুলাই: দক্ষিণ ত্রিপুরার ৩৬ নং শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের মধ্যের টিলা এলাকার প্রধান সড়ক দীর্ঘদিন ধরে বেহাল…

ByByTaniya Chakraborty Jul 9, 2026

দক্ষিণ চরিলাম ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষক সংকট ঘিরে বিক্ষোভ, পরিদর্শনে গিয়ে অভিভাবকদের ক্ষোভের মুখে শিক্ষা দফতরের আধিকারিক

বিশালগড়, ৯ জুলাই: দক্ষিণ চরিলাম ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে দীর্ঘদিনের শিক্ষক সংকটকে কেন্দ্র করে বৃহস্পতিবার চরম উত্তেজনার সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Jul 9, 2026

অস্থায়ী লাইনম্যানদের কর্মবিরতিতে সাব্রুমে বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা

সাব্রুম, ৯ জুলাই: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় অস্থায়ী লাইনম্যানদের অনির্দিষ্টকালের কর্মবিরতির জেরে তীব্র বিদ্যুৎ সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।…

ByByTaniya Chakraborty Jul 9, 2026
Scroll to Top