News Flash

  • Home
  • খেলা
  • মাঠে ফিরলেন আফগানিস্তানের মহিলা ক্রিকেটাররা
Image

মাঠে ফিরলেন আফগানিস্তানের মহিলা ক্রিকেটাররা

মেলবোর্ন, ৩১ জানুয়ারি (হি.স.) : ২০২১ সালের আগস্টে তালিবানরা আফগানিস্তান দখল করার সঙ্গে সঙ্গে শত শত মহিলা ক্রীড়াবিদ আফগানিস্তান থেকে চলে যান। একটি কট্টরপন্থী অবস্থান থেকে মহিলাদের খেলাধুলা এবং শিক্ষা নিষিদ্ধ করেছিল। বেশিরভাগ জাতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য অস্ট্রেলিয়ায় শরণার্থী হিসাবে বসতি স্থাপন করেছিলেন। বৃহস্পতিবার তাঁরা মেলবোর্নে একটি দাতব্য ম্যাচ খেলতে প্রথমবারের মতো পুনরায় একত্রিত হয়েছিলেন।

বৃহস্পতিবার ম্যাচের পর আফগান মহিলারা বলেছেন, “একসঙ্গে আমরা শুধু একটি দল তৈরি করছি না, আমরা পরিবর্তন এবং প্রতিশ্রুতির জন্য একটি আন্দোলন গড়ে তুলছি”। তাঁরা আরও বলেছেন, “এই ম্যাচটি নিয়ে আমাদের অনেক আশা, কারণ এই ম্যাচটি আফগান মহিলাদের জন্য শিক্ষা, খেলাধুলা এবং ভবিষ্যতের জন্য দরজা খুলে দিতে পারে।”

আফগানিস্তান ক্রিকেট বোর্ড ২০২০ সালের নভেম্বরে একটি উল্লেখযোগ্য অগ্রগতি করেছিল যখন এটি ২৫ জন প্রতিশ্রুতিশীল মহিলা ক্রিকেটারকে পেশাদার চুক্তি হস্তান্তর করেছিল। কিন্তু নতুন দল একসঙ্গে খেলার সুযোগ পাওয়ার আগেই তালিবান রাজধানী কাবুল দখল করে এবং মহিলা ক্রিকেটের সমাপ্তি ঘোষণা করে। এদিন ম্যাচের পর ক্রিকেটার ফিরোজা আমিরি বলেছেন, “আজকে এখানে আসতে আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি।”

Releated Posts

ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা

নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…

ByByNews Desk Jul 9, 2026

আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা

এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…

ByByNews Desk Jul 8, 2026

রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…

ByByNews Desk Jul 7, 2026

বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…

ByByNews Desk Jul 7, 2026
Scroll to Top