News Flash

  • Home
  • দিনের খবর
  • মহাকুম্ভে মৃতের সংখ্যা গোপন করা হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ অভিষেকের
Image

মহাকুম্ভে মৃতের সংখ্যা গোপন করা হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

কলকাতা, ৩১ জানুয়ারি (হি.স.): মহাকুম্ভে মৃতের সংখ্যা গোপন করা হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি যাত্রার আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে যোগী প্রশাসনকে বিঁধলেন তিনি।
অভিষেক এদিন বলেন, কখনও বলছে ৩০ জন। কখনও বলছে ৪০ জন। মহাকুম্ভে কমপক্ষে ১০০ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা গোপন করার চেষ্টা চলছে। গরিব মানুষের জন্য কোনও ব্যবস্থা নেই। বিজেপি বিরোধী কোনও রাজ্যে এমন ঘটনা ঘটলে রাষ্ট্রপতি শাসনের দাবি উঠত।

অভিষেকের অভিযোগ, “বড় বড় উদ্যোগপতিদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। তাঁদের খাতির করে নিয়ে যাচ্ছে প্রশাসন। মহাকুম্ভের বিপর্যয় অত্যন্ত দুঃখজনক। আমি আশা করব এই ঘটনা থেকে যেন শিক্ষা নেয় বিজেপি। বিজেপি কোনও ঘটনা থেকে শিক্ষা নেয় না। ভাবে দেশটাকে কিনে রেখেছি।”

অভিষেকের মতে, “মহাকুম্ভে এত মানুষ যখন যাবে, তখন ন্যূনতম ব্যবস্থাপনা দরকার ছিল। এখানে পরিকল্পনা কম। ব্যবস্থা নেই। শুধু প্রচার।”

উল্লেখ্য, মর্মান্তিক ঘটনায় বৃহস্পতিবারই শোকপ্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলার কথা উল্লেখ করে X হ্যান্ডেলে মহাকুম্ভের পরিকল্পনা এবং পরিষেবা সর্বোচ্চ পর্যায়ের হওয়ার উচিত ছিল বলেই দাবি করেন। এবার মমতার সুরেই সুর মেলালেন অভিষেক।

Releated Posts

দিল্লিতে তোলাবাজির উদ্দেশ্যে গুলি চালানোর ছক ভেস্তে দিল পুলিশ, নন্দু গ্যাং-যোগে গ্রেফতার ৫

নয়াদিল্লি, ২৪ মে (আইএএনএস): রাজধানীতে তোলাবাজির উদ্দেশ্যে পরিকল্পিত গুলিচালনার ছক বানচাল করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। কপিল সাংওয়ান…

ByByNews Desk May 24, 2026

গুজরাটে ৬৩১.৮৬ কোটি টাকার সাইবার জালিয়াতি চক্র ভেঙে ১৩ জন গ্রেফতার, দেশজুড়ে ৯৮২টি মামলার যোগ

গান্ধীনগর, ২৩ মে (আইএএনএস) : গুজরাটে বৃহৎ সমন্বিত সাইবার অপরাধ দমন অভিযানে ১৩ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByBySandeep Biswas May 23, 2026

জুলাই থেকে বাংলায় ‘আয়ুষ্মান ভারত’-এর সুবিধা পাবেন ‘স্বাস্থ্য সাথী’ উপভোক্তারা

কলকাতা, ২৩ মে (আইএএনএস) : পশ্চিমবঙ্গে বর্তমানে ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্পের আওতায় থাকা সমস্ত উপভোক্তাকে আগামী জুলাই মাস থেকে…

ByBySandeep Biswas May 23, 2026

সানটেক সিটি প্রকল্পে জমি জালিয়াতি মামলায় সমবায় সংস্থার সম্পাদক গ্রেফতার

জালন্ধর, ২৩ মে (আইএএনএস) : পাঞ্জাবের সানটেক সিটি রিয়েল এস্টেট প্রকল্পে জমির ব্যবহার পরিবর্তনের (সিএলইউ) অনুমতি জাল নথির…

ByByTaniya Chakraborty May 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top