News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাত লক্ষ টাকার ব্রাউন সুগার সহ আটক নেশা কারবারি
Image

সাত লক্ষ টাকার ব্রাউন সুগার সহ আটক নেশা কারবারি

চুরাইবাড়ি, ৩০ জানুয়ারি : সাত লক্ষ টাকার ব্রাউন সুগার সহ নেশা কারবারি আটক চুরাইবাড়ি থানার পুলিশের হাতে। ধৃতের নাম বদরুল হক। ব্রাউন সুগার সহ এক নেশা কারবারিকে পাকড়াও করলো চুরাইবাড়ি থানার পুলিশ। বদরুল নামের এই নেশা কারবারি বহুদিন ধরে পুলিশকে আড়াল করে আসাম-ত্রিপুরা সীমান্তে এই নেশার ব্যবসা চালিয়ে যাচ্ছে ।

চুরাইবাড়ি থানার ওসি খোকন সাহা জানান,  বুধবার গভীর রাতে গোপন সংবাদের উপর ভিত্তি করে চুরাইবাড়ি নন্দীপাড়া এলাকার বাসিন্দা বদরুল হকের  বাড়িতে তল্লাশি চালানো হয়।  তার ঘরের গোপন স্থান থেকে এই হিরোইনের প্যাকেটগুলো উদ্ধার করা হয়। মোট সাতটি সাবানের বাক্সে ৭৮ গ্রাম হিরোইন রয়েছে, যার কালোবাজারি মূল্য প্রায় সাত লক্ষ টাকা বলে জানান ওসি। সঙ্গে বাড়ির মালিক তথা নেশা কারবারি বদরুল হককেও পাকড়াও করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় এই হিরোইনগুলো সে আসাম থেকে গভীর জঙ্গল হয়ে পায়ে হেঁটে নিয়ে এসেছিল তার বাড়িতে এবং পরবর্তী সময় সেটা অন্যত্র বিক্রি করবে বলেও জানায়। তার বিরুদ্ধে ২/২৫ নম্বরে ও এনডিপিএস আইনের ২২(বি)/২৫/২৯ ধারায় মামলা দায়ের করে বৃহস্পতিবার তিন দিনের রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হয় বলে জানান ওসি শ্রীসাহা।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top