News Flash

Image

যান দুর্ঘটনায় আহত দুই

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৯ জানুয়ারি: তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক অফিসের সামনে আসাম আগরতলা জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় দুজন গুরুতরভাবে আহত হয়েছেন।
যান দূর্ঘটনা যেন কিছুতেই আর থামার নয় তেলিয়ামুড়া মহকুমা এলাকায়। প্রতিদিনই কোথাও না কোথাও যান দূর্ঘটনা লেগেই রয়েছে। গতকাল রাতে  দূর্ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের অফিসের সামনে আসাম আগরতলা জাতীয় সড়কে।

ঘটনার বিবরণে জানাযায়, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০ টা নাগাদ তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে খবর আসে মহকুমা পুলিশ আধিকারিক অফিসের সম্মুখে জাতীয় সড়কে বাইক সহ দুইজন আহত অবস্থায় পড়ে রয়েছে । খবর পেয়ে তৎক্ষনাত ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে।

জানা যায় আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেন। অন্য আরেকজনের চিকিৎসা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালেই চলছে বলে জানাযায়।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top