News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হরিনাম সংকীর্তনকে কেন্দ্র করে জুয়ার আসর, গ্রেপ্তার ৩
Image

হরিনাম সংকীর্তনকে কেন্দ্র করে জুয়ার আসর, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: ধর্মীয় অনুষ্ঠানকেও ছাড়তে নারাজ কতিপয় অর্থলোভীরা। হরিনাম সংকীর্তনেও চললো ৩ দিন ব্যাপী ঝান্ডি-মুন্ডার আসর। ঘটনা ছেছুরিয়া বাজারের হরিনাম সংকীর্তনকে কেন্দ্র করে।

প্রতাপগড়ের একদল জুয়াড়ি লেফুঙ্গা থানাধীন ছেছুরিয়া বাজার সংলগ্ন রাবার বাগানে জুয়ার আসর বসায়। গোপন সংবাদের ভিত্তিতে লেফুঙ্গা থানার পুলিশ জুয়া বিরোধী অভিযান চালিয়ে জুয়ার অর্থাৎ ঝান্ডি-মুন্ডা সামগ্রী, নগদ টাকা  সহ ৩ জুয়াড়িকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই বিষয়ে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস জানান, একদল জুয়াড়ি ছেছুরিয়া বাজার সংলগ্ন রাবার বাগানে জুয়ার আসর নিয়ে বসে হরিনাম সংকীর্তনকে কেন্দ্র করে। এই গোপন সংবাদের ভিত্তিতে জুয়া বিরোধী অভিযান করেন এবং জুয়া খেলার ঘর অর্থাৎ ঝান্ডি-মুন্ডার সামগ্রী সহ ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়,যাদের বাড়ি প্রতাপগড়ে। আটককৃতরা হল শংকর সরকার, সঞ্জিত সাহা, ও সঞ্জয় রায়। তাদের গ্রেফতার করে নিয়ে আসা হয় থানায়। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস।

পুলিশের এই জুয়া বিরোধী অভিযানকে সাধুবাদ জানান স্থানীয় জনগণ। পাশপাশি কীর্তন কমিটির ভূমিকাতেও নিন্দা জানিয়েছেন স্থানীয় ধর্মপ্রাণ মানুষ।
________

Releated Posts

হাফলং স্কুলে মিড-ডে মিলের চাল নিয়ে বিতর্ক, নিম্নমানের খাদ্যশস্যের অভিযোগে সরব কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন: উত্তর ত্রিপুরার যুবরাজনগর ব্লকের হাফলং এলাকার একটি বিদ্যালয়ে মিড-ডে মিলের জন্য সরবরাহ করা…

ByByReshmi Debnath Jun 23, 2026

ফের ৯ দফা দাবির সমর্থনে ২৪ জুন থেকে রেল ও জাতীয় সড়ক অবরোধের ঘোষণা আত্মসমর্পণকারী সংগঠনগুলির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন:  দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিভিন্ন দাবি পূরণের দাবিতে আগামী ২৪ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য…

ByByReshmi Debnath Jun 22, 2026

পানিসাগরের রেগা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বিভাগে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ সাধারণ মানুষ

আগরতলা, ২২ জুন : উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার রেগা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বিভাগকে ঘিরে একের পর এক গুরুতর…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

খোয়াইয়ে আবারও বাংলাদেশি নাগরিক আটক, ধলাবিল এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২২ জুন : সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারির মধ্যেই খোয়াই জেলায় ফের এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 22, 2026
Scroll to Top