News Flash

Image

বাইক দূর্ঘটনায় গুরুতর আহত তিন

আগরতলা, ২৭ জানুয়ারি: দ্রুতগতিতে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয়েছে তিন যুবক। ওই দূর্ঘটনাটি ঘটে টাকারজলা সড়কের জম্পুইজলা ব্যাংক চৌমুহনী স্তিত করনপাড়া এলাকায়। এরমধ্যে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জম্পুইজলা ব্যাংক চৌমুহনীতে একটি ইলেকট্রিক খুঁটির সঙ্গে বাইকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে যায় তিন যুবক। বিকট শব্দে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। সাথে সাথে তাঁরা টাকারজলা দমকল বাহিনীকে খবর পাঠিয়েছেন।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে টাকারজলা দমকল বাহিনী। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে টাকারজলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়েছে।

আহতরা হল, কাথার জমাতিয়া, মনজিত দেববর্মা, প্রহর দেববর্মা এবং মনজিত দেববর্মা। মনজিৎ দেবর্বমার অবস্থা গুরুতর হওয়াতে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কিছুক্ষণ পর দুর্ঘটনাস্থলে ছুটে গিয়েছে জম্পুইজলা ফাঁড়ি থানার পুলিশ। কিন্তু পুলিশ এসে দুর্ঘটনা গ্রস্থ বাইকটি খুঁজে পায় নি। কারণ দুর্ঘটনা গ্রস্থ বাইকটি নম্বরবিহীন ছিল। তাই এলাকাবাসী পুলিশ আসার আগেই ঘটনাস্থল থেকে বাইকটি সরিয়ে নেয়।

Releated Posts

দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে প্রবীর দে-কে! তেলিয়ামুড়া থানায় বাবার অভিযোগ

তেলিয়ামুড়া, ২২ সেপ্টেম্বর: তেলিয়ামুড়ার মাইগঙ্গা চৌমুহনী সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়।…

ByByReshmi Debnath Sep 22, 2026

ধর্মনগর ডিগ্রি কলেজে এবিভিপির আন্দোলন, তালাবন্দির অভিযোগে উত্তেজনা

ধর্মনগর, ২২ সেপ্টেম্বর : একাধিক সমস্যার সমাধানের দাবিতে ধর্মনগর ডিগ্রি কলেজে আন্দোলনে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টার পরিদর্শনে জেলাশাসক ও জেলা পুলিশ সুপার

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলায় নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

বিশালগড়ের মাদ্রাসা থেকে নিখোঁজ তিন ছাত্র, আগরতলা রেলস্টেশন থেকে উদ্ধার

বিশালগড়, ২২ সেপ্টেম্বর: বিশালগড় হাই মাদ্রাসা, করইমুড়া থেকে তিন ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে মাদ্রাসা…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top