News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাতসকালে পরিত্যক্ত জায়গা থেকে যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য
Image

সাতসকালে পরিত্যক্ত জায়গা থেকে যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

কমলপুর, ২৭ জানুয়ারি : কমলপুরের চলুবাড়ি গ্রাম পঞ্চায়েতে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার সাত সকালে কমলপুর থানার চলুবাড়ী পঞ্চায়েতের পূর্ব চলুবাড়ী গ্রামের ৫ নং ওয়ার্ডে এক যুবককের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। মৃত যুবকের নাম জহর লাল দাস(৩৭)। খবর পেয়ে কমলপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রাথমিক তদন্ত করে মৃতদেহ ময়না তদন্তের জন্য বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের মর্গে পাঠায়।

মৃত যুবকের মাসতুতো ভাই হিরালাল দাস জানান,  তিনি আজ সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে তার বাড়ির পাশে পরিত্যক্ত জায়গায় জহরলাল দাসের মৃতদেহ পড়ে থাকতে দেখে চমকে উঠেন। সঙ্গে সঙ্গে গ্রামে থাকা তার ভাই সহ আত্মীয় স্বজনদের খবর দেন। হিরালাল দাস জানায় তার মাসতুতো ভাই প্রায়শই মদমত্ত অবস্থায় থাকে। স্ত্রীর সঙ্গে বনিবনা ছিল না। স্ত্রী তার এক ছেলে, এক মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যায়। সেখানে দীর্ঘদিন ধরে থাকে। সে বাড়িতে একাই থাকতো। অতিরিক্ত মদ্যপানের কারনেই মৃত্যু হয়েছে বলে ধারণা ওই ব্যক্তির।

Releated Posts

দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে প্রবীর দে-কে! তেলিয়ামুড়া থানায় বাবার অভিযোগ

তেলিয়ামুড়া, ২২ সেপ্টেম্বর: তেলিয়ামুড়ার মাইগঙ্গা চৌমুহনী সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়।…

ByByReshmi Debnath Sep 22, 2026

ধর্মনগর ডিগ্রি কলেজে এবিভিপির আন্দোলন, তালাবন্দির অভিযোগে উত্তেজনা

ধর্মনগর, ২২ সেপ্টেম্বর : একাধিক সমস্যার সমাধানের দাবিতে ধর্মনগর ডিগ্রি কলেজে আন্দোলনে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টার পরিদর্শনে জেলাশাসক ও জেলা পুলিশ সুপার

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলায় নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

বিশালগড়ের মাদ্রাসা থেকে নিখোঁজ তিন ছাত্র, আগরতলা রেলস্টেশন থেকে উদ্ধার

বিশালগড়, ২২ সেপ্টেম্বর: বিশালগড় হাই মাদ্রাসা, করইমুড়া থেকে তিন ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে মাদ্রাসা…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top