News Flash

  • Home
  • দিনের খবর
  • কেজরিওয়ালকে তোপ সম্বিতের, এএপি-র প্রধান পদ থেকে ইস্তফার দাবি
Image

কেজরিওয়ালকে তোপ সম্বিতের, এএপি-র প্রধান পদ থেকে ইস্তফার দাবি

নয়াদিল্লি, ২৭ জানুয়ারি (হি.স.): পঞ্জাবের অমৃতসরে প্রজাতন্ত্র দিবসের দিন বি আর আম্বেদকরের মূর্তি ভাঙচুরের ঘটনায় এএপি ও অরবিন্দ কেজরিওয়ালকে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা সম্বিত পাত্র। সোমবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে সম্বিত পাত্র বলেছেন, “গতকাল আমাদের প্রজাতন্ত্রের ৭৬-তম বার্ষিকী ছিল, যখন ভারত নিজস্ব সংবিধান পেয়েছিল। সকাল থেকে আমরা দেখেছি, কিভাবে পঞ্জাবের এএপি সরকারের অধীনে অমৃতসরে ডঃ বাবা সাহেব আম্বেদকরের মূর্তি ভাংচুর করা হয়েছে।”

সম্বিত পাত্র আরও বলেছেন, “সেখানে এক ব্যক্তি মূর্তির উপরে উঠে ভাংচুর করে। যখন এই ঘটনা প্রকাশ্যে আসে, তখন পুলিশ বা প্রশাসন কেউই তা বন্ধে কোনও পদক্ষেপ নেয়নি। যেহেতু এটি একটি থানার সামনে ঘটেছে, এটি আইনশৃঙ্খলার বিষয়। এই প্রথমবার নয় যে অরবিন্দ কেজরিওয়াল এবং এএপি দলিতদের অপমান করেছে…অরবিন্দ কেজরিওয়ালকে অবশ্যই পাঞ্জাবে গিয়ে এই মূর্তির সামনে ক্ষমা চাইতে হবে। দলের পদ থেকেও তার পদত্যাগ করা উচিত। বিজেপি তাকে এই কাজ করার জন্য চ্যালেঞ্জ জানায়।”

Releated Posts

বেঙ্গালুরুতে অবৈধ অভিবাসীদের খুঁজতে পুলিশের ‘অপারেশন মুক্তা’ অভিযান

বেঙ্গালুরু, ৮ আগস্ট (আইএএনএস): বেঙ্গালুরু শহরের বিভিন্ন এলাকায় বসবাসকারী কথিত অবৈধ অভিবাসীদের চিহ্নিত ও শনাক্ত করতে শনিবার বিশেষ…

ByByNews Desk Aug 8, 2026

চাম্বায় ১০০ ফুট গভীর খাদে বাস পড়ে হিমাচলে মৃত ৭, আহত ১১

শিমলা, ৮ আগস্ট (আইএএনএস): হিমাচল প্রদেশের চাম্বা জেলায় শনিবার ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং ১১…

ByByNews Desk Aug 8, 2026

উত্তরপ্রদেশের বাহরাইচে এনকাউন্টারের পর বিদ্যুতের তার চুরি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

বাহরাইচ, ৮ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার নানপাড়া এলাকায় এনকাউন্টারের পর বিদ্যুতের তার চুরি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার…

ByByNews Desk Aug 8, 2026

আরএসএস-বিজেপির মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে, মোহন ভাগবতের মন্তব্য ঘিরে দাবি সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের

ছত্রপতি সম্ভাজীনগর, ৭ আগস্ট(আইএএনএস): আরএসএস প্রধান মোহন ভাগবতের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে বিজেপি ও আরএসএসের মধ্যে মতপার্থক্যের ইঙ্গিত দিলেন…

ByBySandeep Biswas Aug 7, 2026
Scroll to Top