News Flash

  • Home
  • বিদেশ
  • পাকিস্তানের মুলতানে গ্যাস ভর্তি ট্যাঙ্কারে বিস্ফোরণে মৃত ৬, আহত ৩১ জন
Image

পাকিস্তানের মুলতানে গ্যাস ভর্তি ট্যাঙ্কারে বিস্ফোরণে মৃত ৬, আহত ৩১ জন

মুলতান, ২৭ জানুয়ারি (হি.স.): পাকিস্তানের মুলতানে গ্যাস ভর্তি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালেন ৬ জন। এছাড়াও এই বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন ৩১ জন। সোমবার ভোররাতে মুলতানের ইন্ডাস্ট্রিয়াল ইস্টেট হামিদ পুর কানোরা এলাকায় এলপিজি গ্যাস ভর্তি ট্যাঙ্কারে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পরই আগুন ধরে যায়। বিস্ফোরণ এতটাই জোরালো ছিল যে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বেশ কিছু সময়ের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে। বিস্ফোরণস্থলের কাছাকাছি প্রায় ২০টি বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, এছাড়াও ৭০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় ৬ জনের মৃত্যু ও ৩১ জন আহত হয়েছেন।

Releated Posts

বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি, মৃত বেড়ে ৫৯, আক্রান্ত প্রায় ১৮ হাজার

ঢাকা, ৮ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমশ বাড়ছে। চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে অন্তত ৫৯ জনের মৃত্যু…

ByByNews Desk Aug 8, 2026

থাইল্যান্ডে স্কুলে বন্দুক হামলা, নিহত ৮, আহত ৩০-এর বেশি; অভিযুক্ত ১৪ বছরের ছাত্র

ব্যাংকক, ৭ আগস্ট(আইএএনএস): থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের…

ByBySandeep Biswas Aug 7, 2026

সীমান্ত সমস্যা নিয়ে ভারত-চীনের বৈঠক, প্রকৃত নিয়ন্ত্রণরেখা পরিস্থিতি পর্যালোচনা

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): ভারত ও চীন সীমান্ত নির্ধারণ, সীমান্ত ব্যবস্থাপনা, বিভিন্ন প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গঠন এবং আন্তঃসীমান্ত সহযোগিতা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

কাশিমপুর কারাগারে রাজনৈতিক বন্দিদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, সরব বাংলাদেশের আওয়ামী লীগ

ঢাকা, ৭ আগস্ট (আইএএনএস): বাংলাদেশের গাজীপুর জেলার কাশিমপুর হাই সিকিউরিটি সেন্ট্রাল জেলে রাজনৈতিক বন্দিদের সঙ্গে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top