News Flash

  • Home
  • দিনের খবর
  • রিলস তৈরির নেশায় ট্রেনের ছাদে! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বর্ধমানের মাধ্যমিক পরীক্ষার্থীর
Image

রিলস তৈরির নেশায় ট্রেনের ছাদে! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বর্ধমানের মাধ্যমিক পরীক্ষার্থীর

বর্ধমান, ২৭ জানুয়ারি (হি.স ): কেতুগ্রামের কান্দরা স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের উপর উঠে রিলস বানাতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল এক ছাত্রের। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে মৃত্যু হল দশম শ্রেণির পড়ুয়ার। মৃতের নাম জিশান চৌধুরী (১৫)। নীচে মোবাইলে ভিডিও করা তাঁর দুই বন্ধুকে আটক করেছে কাটোয়া জিআরপি।

কেতুগ্রাম আশুতোষ মেমোরিয়াল স্কুলের ছাত্র ছিল জিশান। সোমবার সকালে সে দুই বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বেরোয়। কান্দরা স্টেশনে যায় সে। ৩ নম্বর প্ল্যাটফর্মে একটি পরিত্যক্ত ট্রেন ছিল। একেবারে ট্রেনের মাথায় উঠে পড়ে। রিলস বানানোর সময় বিদ্যুতের তারের সঙ্গে তার শরীরের স্পর্শেই ঘটে অঘটন। মুহূর্তে ঝলসে যায় জিশান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top