News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভোটাধিকার আমাদের গণতান্ত্রিক অধিকার: মুখ্যসচিব
Image

ভোটাধিকার আমাদের গণতান্ত্রিক অধিকার: মুখ্যসচিব

আগরতলা, ২৫ জানুয়ারি : ভোটাধিকার আমাদের গণতান্ত্রিক অধিকার। সময়ের সাথে সাথে ত্রিপুরায় নির্বাচন উৎসবে পরিণত হয়েছে। রাজ্যে প্রতিটি নির্বাচনেই ভোটরগণ উৎসবের মেজাজে ভোটাধিকার প্রয়োগ করছেন। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং হলে রাজ্যভিত্তিক ১৫তম জাতীয় ভোটার দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যসচিব জে কে সিনহা একথা বলেন। অনুষ্ঠানে মুখ্যসচিব আরও বলেন, প্রতি বছর ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়।

জাতীয় ভোটার দিবস উদযাপনের অন্যতম লক্ষ্য হচ্ছে ভোটারদের ভোটদানে উৎসাহিত করা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ব্রিজেশ পান্ডে। উপস্থিত ছিলেন স্টেট ইলেকশন কমিশনার শরদিন্দু চৌধুরী, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা বিশাল কুমার, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক উষাজেন মগ ও পদ্মশ্রী দীপা কর্মকার। অনুষ্ঠানে পদ্মশ্রী দীপা কর্মকারকে রাজ্যের সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন এন্ড ইলেক্টোরাল আইকন হিসেবে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। তাছাড়াও সংবর্ধনা জ্ঞাপন করা হয় রাজ্যের দিব্যাঙ্গজন আইকন প্যারা সুইমার সমীর বর্মণ ও ট্রান্সজেন্ডার আইকন নুপুর চক্রবর্তীকে। মুখ্যসচিব জে কে সিনহা তাদের হাতে স্মারক তুলে দেন। তাছাড়াও অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলার যুব আইকন হিসেবে মিস্টার ইন্ডিয়া ট্যুরিজম টাইটেন্ড ওয়ার্লড-২০২২ মিঠুন দেববর্মা, পশ্চিম ত্রিপুরা জেলার মহিলা আইকন হিসেবে ফেমিনা মিস ইন্ডিয়া ত্রিপুরা-২০২২ ঋত্বিকা মজুমদার এবং দিব্যাঙ্গজন আইকন হিসেবে উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের অবসরপ্রাপ্ত উপ অধিকর্তা সুব্রত গাঙ্গুলীকে সংবর্ধনা জানানো হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে জাতীয় ভোটার দিবসের শপথবাক্য পাঠ করানো হয়। শপথবাক্য পাঠ করেন মুখ্যসচিব জে কে সিনহা।

অনুষ্ঠানে মুখ্যসচিব জে কে সিনহা ইলেকশন অ্যাওয়ারনেস ক্যালেন্ডার, ২০২৫-এর আবরণ উন্মোচন করেন। তাছাড়াও জাতীয় ভোটার দিবস ২০২৫ উপলক্ষে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানে অতিথিগণ নতুন ভোটারদের হাতে সচিত্র পরিচয়পত্র তুলে দেন। অনুষ্ঠানে সাধারণ নির্বাচন ২০২৪ এবং ভোটার তালিকা প্রণয়ন সংক্রান্ত কাজে উল্লেখযোগ্য অবদানের জন্য নির্বাচন দপ্তর, জেলা প্রশাসন, তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিকগন সহ বিএলও এবং বিএলও সুপারভাইজারদের সম্মাননা জ্ঞাপন করা হয়। মুখ্যসচিব জে কে সিনহা ও অন্যান্য অতিথিগণ তাদের হাতে সংশাপত্র তুলে দেন।

তাছাড়াও, ত্রিপুরার বিভিন্ন জায়গায় পালিত হলো জাতীয় ভোটার দিবস। ঊনকোটি জেলার কুমারঘাটে জাতীয় ভোটার দিবসে নতুন ভোটারদের হাতে স্বচিত্র পরিচয় পত্র তুলে দিয়ে ভোটার দিবস উদযাপন করলো ঊনকোটি জেলা প্রশাসন।শনিবার জাতীয় ভোটার দিবস। এবছর গোটা দেশেই প্রশাসনিকভাবে পালিত হচ্ছে ১৫ তম জাতীয় ভোটার দিবস। ঊনকোটি জেলাতেও জেলা প্রশাসনের তরফে অনুষ্ঠিত হলো জেলা ভিত্তিক অনুষ্ঠান। 

কুমারঘাটের পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে জেলা ভিত্তিক অনুষ্ঠানের সূচনা করেন অবসরপ্রাপ্ত প্রশাসনিক আধিকারিক প্রতাপ চাকমা। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক দিলিপ কুমার চাকমা, জেলা বন আধিকারিক কৃষ্ণগোপাল রায়, সিনিয়র ডেপুটি মেজিস্ট্রেট বিজয় সিনহা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে উদ্বোধক প্রতাপ চাকমা বলেন, ভোটের মতো গুরুত্বপূর্ন আর কিছুই হতে পারেনা। যারা এবছর নতুন ভোটাধিকার পেলেন তারা হাতে পেলেন দেশ গড়ার মর্যাদা। তাদের ভোটদানের মাধ্যমেই আরো মজবুত হবে দেশ। ভোটদানের বিষয়ে ভোটারদের সচেতন করা এবং তাদের ভোটদানে উদ্বুদ্ধ করাই এই ভোটার দিবস পালনের উদ্দেশ্য বলে জানান উদ্বোধক। এদিন বক্তব্য রাখেন ঊনকোটি জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক দিলিপ কুমার চাকমা। 

তিনি বলেন,বর্তমানে ৯৯ কোটি ভোটারের নাম নথিভূক্ত হয়েছে দেশের ভোটার তালিকায় তারমধ্যে যুবভোটারের সংখ্যা ২১ কোটি। যুবভোটার দেশের মূল শক্তি। তরুন ভোটারদের ভোট প্রক্রিয়ার মাধ্যমে দেশের চিত্র পাল্টে যেতে পারে বলে বক্তব্যে আশাব্যাক্ত করেন জেলা শাসক।

এদিন আনুষ্ঠানিকভাবে নতুন ভোটারদের হাতে স্ব-চিত্র পরিচয় পত্র তুলে দেন অতিথীরা। পাশাপাশি ভোটের কাজে নিয়োজিত থাকা পুলিং অফিসার ও বিএলওদের হাতেও তুলে দেওয়া হয় শংসা পত্র। ভোটদানের স্বিকৃতি হাতে পেয়ে খুশি এলাকার নতুন ভোটাররা।

Releated Posts

দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে প্রবীর দে-কে! তেলিয়ামুড়া থানায় বাবার অভিযোগ

তেলিয়ামুড়া, ২২ সেপ্টেম্বর: তেলিয়ামুড়ার মাইগঙ্গা চৌমুহনী সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়।…

ByByReshmi Debnath Sep 22, 2026

ধর্মনগর ডিগ্রি কলেজে এবিভিপির আন্দোলন, তালাবন্দির অভিযোগে উত্তেজনা

ধর্মনগর, ২২ সেপ্টেম্বর : একাধিক সমস্যার সমাধানের দাবিতে ধর্মনগর ডিগ্রি কলেজে আন্দোলনে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টার পরিদর্শনে জেলাশাসক ও জেলা পুলিশ সুপার

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলায় নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

বিশালগড়ের মাদ্রাসা থেকে নিখোঁজ তিন ছাত্র, আগরতলা রেলস্টেশন থেকে উদ্ধার

বিশালগড়, ২২ সেপ্টেম্বর: বিশালগড় হাই মাদ্রাসা, করইমুড়া থেকে তিন ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে মাদ্রাসা…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top