News Flash

  • Home
  • বিদেশ
  • ফের ভারতের কূটনৈতিক জয়, মুম্বই হামলার মূলচক্রীকে প্রত্যর্পণের রাস্তা পরিষ্কার
Image

ফের ভারতের কূটনৈতিক জয়, মুম্বই হামলার মূলচক্রীকে প্রত্যর্পণের রাস্তা পরিষ্কার

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি (হি.স.): অবশেষে মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে হাতে পেতে চলেছে ভারত। দীর্ঘ প্রায় দেড় দশক পর মার্কিন মুলুকে আইনি জটিলতা কাটতেই এই সুখবর মিলেছে। আমেরিকার সুপ্রিম কোর্ট তাকে ভারতে প্রত্যর্পণের অনুমোদন দিয়েছে। ২৬/১১ মুম্বই হামলায় দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে রিভিউ পিটিশন জমা দিয়েছিল অভিযুক্ত। এবার সেই আবেদন খারিজ করে দিল আমেরিকার সুপ্রিম কোর্ট। ফলে মনে করা হচ্ছে, কানাডার এই পাকিস্তানি বংশোদ্ভূত ব্যবসায়ীর ভারতে আসা এখন কার্যত সময়ের অপেক্ষা।

এর আগে আমেরিকার নিম্ন আদালত ও সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন মার্কিন সংস্থার সঙ্গে ভারত মুম্বই হামলায় তাহাউরের যোগের একাধিক প্রমাণ ভাগ করেছিল। সেই নথিগুলিতে ২৬/১১ হামলায় তাহাউর যোগের একাধিক প্রমাণের উল্লেখ করা হয়েছিল। তবে প্রায় ১৫ বছর ধরে আইনি ফাঁক-ফোকরকে কাজে লাগিয়ে পিছলে যাচ্ছিল অভিযুক্ত। অবশেষে জালে ধরা পড়তে চলেছে সে।

Releated Posts

প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা জোরদার নিয়ে ভারত-জাপান আলোচনা

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা প্রযুক্তিতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার, যৌথ মহড়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার…

ByByNews Desk Sep 22, 2026

পরিবেশ ও জলবায়ু সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ভারত-নরওয়ের

অসলো, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবেশ ও জলবায়ু ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল ভারত ও নরওয়ে।…

ByByNews Desk Sep 22, 2026

অভিন্ন লক্ষ্যসম্পন্ন দেশগুলিকে হুমকির মোকাবিলায় একসঙ্গে কাজের আহ্বান জয়শঙ্করের

রাষ্ট্রসংঘ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): আন্তর্জাতিক ক্ষেত্রে অভিন্ন লক্ষ্য রয়েছে এমন দেশগুলিকে ‘চোক পয়েন্ট’, আধিপত্য ও সরবরাহে বিঘ্ন সৃষ্টির…

ByByNews Desk Sep 22, 2026

ফরিদপুরে হিন্দু মন্দিরে চুরি, কালী প্রতিমা-সহ একাধিক ধর্মীয় সামগ্রী খোয়া গেল

ঢাকা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে হিন্দু ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই ফরিদপুর শহরের উত্তর কালীবাড়ি মন্দির থেকে…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top