News Flash

Image

গুয়াহাটির পৃথক পৃথক স্থানে পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার কুখ্যাত সাত চোর

গুয়াহাটি, ২৫ জানুয়ারি (হি.স.) : গুয়াহাটি মহনগরের পৃথক পৃথক স্থানে যৌথ পুলিশের অভিযানে কুখ্যাত সাত চোরকে গ্রেফতার করা হয়েছে। গুয়াহাটি মেট্রো পুলিশ এবং যোরহাট পুলিশের যৌথ অভিযানে দুই কুখ্যাত বাইক চোর সহ পাঁচ চোরকে গ্ৰেফতার করা হয়েছে। দুই বাইক চোর দুজনকে মহেন্দ্ৰ গগৈ ওরফে বগা এবং ফটিক গগৈ বলে শনাক্ত করা হয়েছে। এই দুজন যোরহাটের বাসিন্দা। দুই বাইক চোরকে যোরহাট নিয়ে যাওয়া হয়েছে বলে গেছে।

এদিকে শুক্রবার রাতে নাকা চেকিঙের সময় পানবাজার থানার সম্মুখবর্তী এলাকা থেকে একটি রিকশায় সন্দেহজনক সামগ্ৰী বহনকারী তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সামগ্রীগুলি চুরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্ৰাথমিক জেরায় তারা নিজেদের ধুবড়ি জেলার অন্তর্গত বিলাসীপাড়ার আব্বাস আলি (২৫), গুয়াহাটি মহানগরীর উজানবাজারের বিকি শাহ (১৯) এবং শোণিতপুর জেলার অন্তর্গত ঠেলাপাড়ার গৌতম বসুমতারি (১৯) বলে পরিচয় দিয়েছে।

আরেক ঘটনানায় গুয়াহাটি মহানগরীর বিরুবাড়ি এলাকায় নিৰ্মীয়মাণ উড়ালপুল থেকে রড চুরি করতে গিয়ে ফাটাশিল আমবাড়ি থানার একদল টহসদারি পুলিশের হাতে ধরা পড়েছে দুই চোর। দুই চোরের হেফাজত থেকে ৪০ কেজি রড এবং একটি অটো রিকশা বাজেয়াপ্ত করেছে পুলিশ। দুই চোরকে বিকি দাস ওরফে বাবলু (২২) এবং শ্যামসুন্দর বৰ্মণ (২৭) বলে শনাক্ত করা হয়েছে।

Releated Posts

পিএম-রাহাত ও রাহ-বীর অসমে দুর্ঘটনা মোকাবিলায় প্রথম প্রতিক্রিয়া ব্যবস্থা আরও শক্তিশালী করবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): সড়ক দুর্ঘটনার পর সময়মতো সহায়তা জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Sep 22, 2026

অসমে সীমান্তে গরু পাচারের সন্দেহ, চার বাংলাদেশি-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): সীমান্ত পেরিয়ে গরু ও মহিষ পাচারের সন্দেহে অসমের শ্রীভূমি জেলায় চার বাংলাদেশি নাগরিক-সহ পাঁচজনকে…

ByByNews Desk Sep 22, 2026

নির্বাসনের অপেক্ষায় থাকা বিদেশি নাগরিকদের জন্য হোল্ডিং সেন্টার তৈরি করল মেঘালয়

শিলং, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): কারাদণ্ডের মেয়াদ শেষ হয়ে গেলেও নির্বাসনের অপেক্ষায় হেফাজতে থাকা বিদেশি নাগরিকদের জন্য শিলংয়ের লাইটুমখরাহ…

ByByNews Desk Sep 22, 2026

২০৩০ সালের মধ্যে ৬,০০০ মেগাওয়াট সবুজ শক্তির লক্ষ্যে অসম: মুখ্যমন্ত্রী হিমন্ত

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে অসমে ৬,০০০ মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top