News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ধর্মনগরে পিস্তল উদ্ধার, চাঞ্চল্য
Image

প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ধর্মনগরে পিস্তল উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ২৫ জানুয়ারি: গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে ধর্মনগর স্টেশন রোডে অবস্থিত নর্থ কন্টিনেন্টাল হোটেলে অভিযান চালিয়ে অত্যাধুনিক ০.৩২ এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে। সাথে বহি:রাজ্যর দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধর্মনগর থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ধর্মনগর থানায় খবর আসে ধর্মনগর স্টেশন রোডে অবস্থিত নর্থ কন্টিনেন্টাল হোটেলে দুই যুবকের কাছে অত্যাধুনিক পিস্তল রয়েছে। সেই খবরের ভিত্তিতে পুলিশ গতকাল গভীর রাতে অভিযান চালিয়েছে। অভিযানে বিহারের সমষ্টিপুরের দুই যুবক নিরাজ কুমার ও ইন্দল কুমার গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে অত্যাধুনিক ০.৩২ এমএম পিস্তল উদ্ধার হয়েছে ।

ধর্মনগর থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি রেকর্ড করা হয়েছে অস্ত্র আইনের ইউ/এস-২৫/২৭ ধারা এবং বিএনএসের ১১১(১) ধারার আওতায়। ওই ঘটনায় উত্তর জেলার ধর্মনগর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এমন একটি ঘটনা রাজ্যে নিরাপত্তা ব্যবস্থার দিকে বড় প্রশ্ন তুলে দিয়েছে।

Releated Posts

দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে প্রবীর দে-কে! তেলিয়ামুড়া থানায় বাবার অভিযোগ

তেলিয়ামুড়া, ২২ সেপ্টেম্বর: তেলিয়ামুড়ার মাইগঙ্গা চৌমুহনী সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়।…

ByByReshmi Debnath Sep 22, 2026

ধর্মনগর ডিগ্রি কলেজে এবিভিপির আন্দোলন, তালাবন্দির অভিযোগে উত্তেজনা

ধর্মনগর, ২২ সেপ্টেম্বর : একাধিক সমস্যার সমাধানের দাবিতে ধর্মনগর ডিগ্রি কলেজে আন্দোলনে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টার পরিদর্শনে জেলাশাসক ও জেলা পুলিশ সুপার

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলায় নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

বিশালগড়ের মাদ্রাসা থেকে নিখোঁজ তিন ছাত্র, আগরতলা রেলস্টেশন থেকে উদ্ধার

বিশালগড়, ২২ সেপ্টেম্বর: বিশালগড় হাই মাদ্রাসা, করইমুড়া থেকে তিন ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে মাদ্রাসা…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top