News Flash

Image

ধর্মনগরের জাতীয় ভোটার দিবস উদযাপন

ধর্মনগর, ২৫ জানুয়ারি: ১৫তম জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতিভবনে। তরুণদের ভোটদানের গুরুত্ব বুঝিয়ে দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিন প্রথমে সকালে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। এরপর, ছাত্রছাত্রীদের জন্য কুইজ প্রতিযোগিতা হয়। এছাড়াও পাঁচজন নতুন ভোটারকে ভোটার আইডি দেওয়া হয়। পাশাপাশি অনুষ্ঠানে উত্তর জেলার ধর্মনগর বিধানসভা কেন্দ্র, যুবরাজনগর বিধানসভা কেন্দ্র, কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্র এবং বাগবাসা বিধানসভা কেন্দ্রের ২০৩ জন বিএলও-র মধ্যে চারজনকে সম্মানিত করা হয়। সম্মাননা প্রদান করেন উত্তর জেলা শাসক দেবপ্রিয় বর্ধন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, ধর্মনগর মহকুমা শাসক সজল দেবনাথসহ অনেকেই। তাঁরা নিজের বক্তব্যেরঅধ্যয়নে ভোটার দিবসের তাৎপর্য এবং গণতন্ত্রে ভোটারদের ভূমিকা সকলের সম্মুখে তুলে ধরেন।

উপস্থিত অতিথিরা বলেন, জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান তরুণ প্রজন্মকে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি উৎসাহী করে তোলে এবং তাদের মধ্যে ভোটদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে।

Releated Posts

জিন্সপ্যান্টের পকেটে লুকিয়ে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ, চুরাইবাড়িতে ১,২০০ বোতল এসকফ সিরাপ জব্দ

নিজস্ব প্রতিনিধি,  আগরতলা, ২২ জুন:নেশা পাচারে নতুন কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হলো না। জিন্স প্যান্টের পকেটে লুকিয়ে…

ByByReshmi Debnath Jun 23, 2026

জিবি হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবার দাবিতে সিপিআই(এম)-এর ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন:  রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবার মানোন্নয়নসহ বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট দাবিতে…

ByByReshmi Debnath Jun 23, 2026

থলিবাড়ি এডিসি ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই, আগুন লাগার কারণ নিয়ে রহস্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন:  থলিবাড়ি এডিসি ভিলেজের বাঙ্গালপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের দুইটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই…

ByByReshmi Debnath Jun 23, 2026

সাব্রুম রেলস্টেশন থেকে দুই বাংলাদেশি যুবক গ্রেপ্তার, আদালতে পেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাব্রুম রেলস্টেশন এলাকা থেকে দুই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Jun 23, 2026
Scroll to Top