News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মনু নদীর বাঁধ সংস্কারের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের লংমার্চ
Image

মনু নদীর বাঁধ সংস্কারের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের লংমার্চ

আগরতলা, ২৫ জানুয়ারি: কৈলাসহরের মনু নদীর বাঁধ সংস্কারের দাবিতে কৈলাসহর – ধর্মনগরের প্রধান সড়ক এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় সকাল দশটা থেকে রাস্তা অবরোধে সামিল হয়েছেন জেলা কংগ্রেসের সদস্যরা। অবরোধের জেরে রাস্তার দুপাশে শত শত যানবাহন আটকে পড়ে। প্রশাসনের হস্তক্ষেপের ফলে দু ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়। কিন্তু অতিসত্বর সমস্যা সমাধান করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করার হুমকি দিয়ে প্রত্যাহার তুলে নিয়েছেন বিধায়ক বিরোধীরা।

বাংলাদেশ অবৈধভাবে সীমান্ত এলাকায় বাধ নির্মাণের ফলে আগামী বর্ষা মরশুমে কৈলাসহর প্লাবিত হবে, এই আতঙ্কে এবং প্রশাসনের কাজের গাফিলতির ফলে অবরোধ বলে জানান বিধায়ক। প্রশাসনের হস্তক্ষেপের ফলে দু ঘন্টা পর অবরোধ প্রত্যাহার।

প্রসঙ্গত, বাংলাদেশ অবৈধভাবে সীমান্ত এলাকায় বাঁধ নির্মাণের ফলে আগামী বর্ষা মরশুমে কৈলাসহর প্লাবিত হবে, এই আতঙ্কে এবং প্রশাসনের কাজের গাফিলতির ফলে আজ এই রাস্তা অবরোধ। এই বিষয়ে বিধানসভায় আলোচনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের নজরে নেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর মাধ্যমে। বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও রাস্তা সংস্কারের কোন উদ্যোগ না দেওয়ার ফলে আজ রাস্তা অবরোধ করলেন বিধায়ক বিরজিৎ সিনহা।

এদিন বিরজিৎ সিনহা বলেন, এই বাঁধ দীর্ঘদিন সংস্কার না করার ফলে গত ১৮ বন্যায় কৈলাসহরের হাজার হাজার মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছেন তা আজও পূরণ করা সম্ভব হয়নি অনেকের বর্তমানে বিপজ্জনক অবস্থায় রয়েছে। কৈলাসহরের বিধায়ক নেতৃত্বে গতকাল এক প্রতিনিধি জলাই , ছণথৈল জারুলতলী, কাপরাঙ্গা, দুর্গাপুর, গোবিন্দপুর সহ অনেক এলাকা পরিদর্শন করে বিষয়টি প্রশাসনে নজরে নেওয়ার উদ্দেশ্যে আজ এই অবরোধ আন্দোলন সংঘটিত করলেন। যদি যুদ্ধকালীন ক্ষমতায় বাঁধ মেরামত না হয় তাহলে কৈলাসের অবস্থা ভয়াবহ হবে বলে জানান তিনি। কারণ এদিকে বাংলাদেশ সীমান্ত এলাকায় মনু নদীর বাঁধ আগে থেকে ১২ থেকে ১৪ ফুট উঁচু করে করা হয়েছে। গত বছর কৈলাসহর ও সীমান্ত এলাকায় জল বাড়লে কৈলাসহর ভয়াবহ বিপদের সম্মুখী হত। তাই আজ কংগ্রেসের তরফ থেকে রাস্তা অবরোধে সামিল হয়েছে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top