News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ডিজিটাল শিক্ষা ও পরিচালনমূলক উৎকর্ষতার লক্ষ্যে এনএফ রেলওয়েতে চালু ‘জ্ঞানব্যাপী’ অ্যাপ
Image

ডিজিটাল শিক্ষা ও পরিচালনমূলক উৎকর্ষতার লক্ষ্যে এনএফ রেলওয়েতে চালু ‘জ্ঞানব্যাপী’ অ্যাপ

গুয়াহাটি, ২৪ জানুয়ারি (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ‘জ্ঞানব্যাপী’ অ্যাপ নামে একটি শিক্ষামূলক মোবাইল অ্যাপ্লিকেশন আনুষ্ঠানিকভাবে চালু করে ডিজিটাল শিক্ষা ও পরিচালনমূলক উৎকৃষ্টতার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। সম্প্রতি উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব এবং হেড কোয়ার্টার ও ডিভিশনগুলির বরিষ্ঠ রেলওয়ে আধিকারিকদের উপস্থিতিতে এই অ্যাপ চালু করা হয়েছে। জ্ঞানব্যাপী অ্যাপ হলো রেলওয়ে কর্মীদের জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত অল-ইন-ওয়ান শিক্ষামূলক প্ল্যাটফর্ম। এটি জ্ঞানের মাধ্যমে ব্যবহারকারীদের সবলীকরণ করতে প্রচুর সম্পদ প্রদান করে, তাঁদের পেশাগত বিকাশকে বৃদ্ধি করে এবং পরিচালনামূলক নির্দেশিকা ও উন্নয়নের সাথে তাঁরা যেন তাল মিলিয়ে চলতে পারে তা নিশ্চিত করে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক প্রেস বার্তায় এ খবর জানিয়েছেন। প্রেস বার্তায় কপিঞ্জল কিশোর জানান, অ্যাপটি লঞ্চ করে বক্তব্য পেশ করতে গিয়ে জেনারেল ম্যানেজার যে প্রচেষ্টা ও উদ্ভাবনের ফলে এই অ্যাপ তৈরি হয়েছে তার প্রশংসা করেন। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে জুড়ে পরিচালনমূলক জ্ঞান রূপান্তরের ক্ষেত্রে তথা পেশাগত ক্ষমতার বিনিময় ও শক্তিশালীকরণের ক্ষেত্রে অ্যাপটির সম্ভাবনার ওপর তিনি গুরুত্ব দেন। পাশাপাশি জেনারেল ম্যানেজার সমস্ত ডিভিশনে এই অ্যাপের ব্যাপক রূপায়ণ নিশ্চিত করারও নির্দেশ প্রদান করেছেন।

উল্লেখ্য, তিনসুকিয়ার ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (পাওয়ার) সুনীল কুমারের সহযোগিতায় সিনিয়র অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নীতিশ শর্মা জ্ঞানব্যাপী অ্যাপটি তৈরি করেছেন। রেলওয়ে কর্মীদের জন্য শিক্ষামূলক সম্পদ ও পরিচালনমূলক নির্দেশিকার ডিজিটাইজিং এবং স্ট্রিমলাইনিং অ্যাক্সেসের ক্ষেত্রে জ্ঞানব্যাপী অ্যাপটি একটি স্মরণীয় পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে। ইউজার-ফ্রেন্ডলি ইন্টারফেস এবং টেইলর্ড কনটেন্টের সাথে অ্যাপটি সমগ্র উত্তরপূর্ব সীমান্ত রেলওয়েতে কর্মচারীদের জন্য একটি অপরিহার্য উপকরণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

রেল মন্ত্রী রেলওয়ের উচ্চ মান বজায় রাখার ক্ষেত্রে রেলওয়ে কর্মীদের জন্য ক্রমাগত শিক্ষার গুরুত্ব এবং ব্যাপক প্রশিক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করার সময় এই জ্ঞানব্যাপী অ্যাপ চালু হওয়াটা নিঃসন্দেহে ভারতীয় রেলওয়ের পেশাগত শিক্ষার জন্য একটি নতুন মান স্থাপন করবে বলে দাবি করা হয়েছে প্রেস বার্তায়।

Releated Posts

অরুণাচল প্রদেশে অসম রাইফেলসের কাছে আত্মসমর্পণ ইউএলএফএ-আই-এর ৪ হার্ডকোর ক্যাডারের

ইটানগর, ৮ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশের লংডিং জেলায় অসম রাইফেলসের কাছে আত্মসমর্পণ করল নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন…

ByByNews Desk Aug 8, 2026

উপর সুবনসিরিতে নতুন করে চিনা সেনার অনুপ্রবেশের খবর খারিজ করলেন অরুণাচলের মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ৭ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশের উপর সুবনসিরি জেলায় চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র নতুন করে অনুপ্রবেশের অভিযোগ…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য নতুন ত্রাণ প্যাকেজ ঘোষণা, ৯ আগস্ট থেকে শুরু হবে ক্ষয়ক্ষতির সমীক্ষা

গুয়াহাটি, ৭ আগস্ট (আইএএনএস): বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য ঘোষিত ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচির বাস্তবায়ন ইতিমধ্যেই শুরু হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক, ধনশিরি (দক্ষিণ) নদী ঘিরে নতুন সতর্কতা জারি

গুয়াহাটি, ৭ আগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। ধনশিরি (দক্ষিণ) নদীর জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় গোলাঘাট জেলায়…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top