News Flash

  • Home
  • প্রধান খবর
  • সমগ্র দিল্লি সন্ত্রাসের কবলে; মানুষ খুবই আতঙ্কিত, কেন্দ্রকে খোঁচা কেজরিওয়ালের
Image

সমগ্র দিল্লি সন্ত্রাসের কবলে; মানুষ খুবই আতঙ্কিত, কেন্দ্রকে খোঁচা কেজরিওয়ালের

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.): দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের কেন্দ্রকে দুষলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার কেজরিওয়াল বলেছেন, সমগ্র দিল্লি সন্ত্রাসের কবলে; মানুষ খুবই আতঙ্কিত। কেজরিওয়ালের কথায়, “গতকাল যোগী জি সত্যিই ভাল কিছু বলেছেন, গোটা দিল্লি তাঁর বক্তব্য সমর্থন করেছে। তিনি বলেছিলেন, দিল্লির আইনশৃঙ্খলা ভঙ্গুর অবস্থায় রয়েছে। আমি তাঁর সঙ্গে ১০০ শতাংশ একমত। দিল্লির মানুষ তাঁর সঙ্গে শতভাগ একমত। দিল্লিতে গুন্ডারা অবাধে ঘুরে বেড়াচ্ছে। গুন্ডাদের ১১টি দল রয়েছে, যারা দিল্লিকে ১১টি ভাগে ভাগ করেছে।”

কেজরিওয়াল আরও বলেছেন, “গতকাল, যোগী জি একটি ভাল ইস্যু উত্থাপন করেছেন। তিনি বলেছিলেন, তিনি উত্তর প্রদেশের আইনশৃঙ্খলা সংশোধন করেছেন। আমি জানি না, উত্তর প্রদেশে আইন-শৃঙ্খলার উন্নতি হয়েছে কি না, যোগী জি আরও বলেছেন তিনি উত্তর প্রদেশের সমস্ত গুন্ডাদের নিশ্চিহ্ন করেছেন। যদি তা হয়, আমি যোগীজিকে বলতে চাই, দিল্লির আইনশৃঙ্খলা সরাসরি অমিত শাহের অধীনে আসে। তিনিই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।”

Releated Posts

কুনো জাতীয় উদ্যানে ‘চিতা মিত্র’দের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

ভোপাল, ২২ জুন : মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যান সফর শেষে ‘চিতা মিত্র’ এবং সাহারিয়া জনজাতির সদস্যদের সঙ্গে মতবিনিময়…

ByByNews Desk Jun 22, 2026

৪.৩৮ লক্ষ কোটি টাকার বাজেট পেশ পশ্চিমবঙ্গে, জোর কর্মসংস্থান, কল্যাণ ও পরিকাঠামো উন্নয়নে

কলকাতা, ২২ জুন : পশ্চিমবঙ্গের স্বাধীনতার পর প্রথম বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট সোমবার বিধানসভায় পেশ করলেন…

ByByNews Desk Jun 22, 2026

মঙ্গোলিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে উন্নয়ন সহযোগিতা ও নিরাপত্তা নিয়ে আলোচনা জয়শঙ্করের

উলানবাটোর, ২২ জুন : ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর সোমবার মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে সে দেশের বিদেশমন্ত্রী বাতসেতসেগ বাতমুনখের সঙ্গে…

ByByNews Desk Jun 22, 2026

মাদকবিরোধী অভিযানে চেন্নাই পুলিশের সাফল্য, এক সপ্তাহে গ্রেফতার ৭৭; উদ্ধার বিপুল মাদক ও যানবাহন

চেন্নাই, ২২ জুন (আইএএনএস): মাদক পাচার ও নিষিদ্ধ নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে এক সপ্তাহে ৭৭ জনকে…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top