News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দীর্ঘদিন ধরে স্বামীর দ্বারা নির্যাতনের শিকার গৃহবধূ, আইনের পথে হাঁটার সিদ্ধান্ত
Image

দীর্ঘদিন ধরে স্বামীর দ্বারা নির্যাতনের শিকার গৃহবধূ, আইনের পথে হাঁটার সিদ্ধান্ত

আগরতলা, ২৪ জানুয়ারি : বাপের বাড়ি থেকে টাকা নিয়ে দেওয়ার জন্য দীর্ঘ ১০বছর ধরে গৃহবধূর উপর নির্যাতন করছে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন। বেশ কয়েকবার সালিশি সভায় বিচার হলেও নির্যাতন বন্ধ নেই স্বামীর। তাই এবারে পুলিশের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতা মহিলা।

হালেমা খাতুন(৩৩) নামে নির্যাতিতা মহিলার বাপের বাড়ি যাত্রাপুর থানার অন্তর্গত কাঠালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার খাদ্যাখলা গ্রামে। অপরদিকে ১৫ বছর আগে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয় কাকড়াবন থানার অন্তর্গত গজি’ পঞ্চায়েত এলাকার মামুন মিয়ার সাথে সামাজিক ও আনুষ্ঠানিকভাবে।

বিয়ের পাঁচ বছর পর্যন্ত সংসার সুখেরই ছিল। তারপর থেকেই বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য গৃহবধূর উপর ক্রমশ নির্যাতন করতে থাকে তার স্বামী, এমনি অভিযোগ গৃহবধূর। এই ঘটনাকে কেন্দ্র করে বহুবার সালিশি সভা হয়েছে। এমনকি গৃহবধূর পাষন্ড স্বামীর বিরুদ্ধে কাকড়াবন থানায় অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু কোনো লাভ হয়নি। তাই এবারে ফের একবার আইনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্যাতিতা মহিলা। এদিন সোনামুড়ার যাত্রাপুর থানায় ওই মহিলা অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন।

Releated Posts

দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে প্রবীর দে-কে! তেলিয়ামুড়া থানায় বাবার অভিযোগ

তেলিয়ামুড়া, ২২ সেপ্টেম্বর: তেলিয়ামুড়ার মাইগঙ্গা চৌমুহনী সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়।…

ByByReshmi Debnath Sep 22, 2026

ধর্মনগর ডিগ্রি কলেজে এবিভিপির আন্দোলন, তালাবন্দির অভিযোগে উত্তেজনা

ধর্মনগর, ২২ সেপ্টেম্বর : একাধিক সমস্যার সমাধানের দাবিতে ধর্মনগর ডিগ্রি কলেজে আন্দোলনে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টার পরিদর্শনে জেলাশাসক ও জেলা পুলিশ সুপার

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলায় নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

বিশালগড়ের মাদ্রাসা থেকে নিখোঁজ তিন ছাত্র, আগরতলা রেলস্টেশন থেকে উদ্ধার

বিশালগড়, ২২ সেপ্টেম্বর: বিশালগড় হাই মাদ্রাসা, করইমুড়া থেকে তিন ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে মাদ্রাসা…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top