News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর উপর আক্রমণের চেষ্টা, অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Image

বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর উপর আক্রমণের চেষ্টা, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

আগরতলা, ২৪ জানুয়ারি : বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর উপর আক্রমণের চেষ্টা করেছে দুষ্কৃতিকারীরা। এক বিবৃতিতে এমনই অভিযোগ জানিয়েছে সিপিআইএম।

বিবৃতিতে জানানো হয়েছে,  কুমারঘাট মহকুমায় পেঁচারথলের বাঘাইছড়া বাজারে সিপিআই(এম)-এর একটি জনসভার কমসূচি ছিল৷ জনসভাতে প্রধান বক্তা হিসেবে সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী উপস্থিত থাকার জন্য নির্ধারিত সময়ে কুমারঘাট যান৷ বাঘাইছড়া যাওয়ার তিনটি রাস্তাই  মদমত্ত অবস্থায় সমবেত করে কিছু দুষ্কৃতীরা পথ অবরোধ করে বলে অভিযোগ৷

কুমারঘাট মহকুমার পার্টির নেতৃত্ব মহকুমার পুলিশ কর্তৃপক্ষকে জানালেও কার্যকরি  কোন ভূমিকাই পুলিশ নেয়নি, বলে অভিযোগ৷ অগত্যা গোলযোগ এড়াতে  জীতেন্দ্র চৌধুরী সমেত পার্টি মহকুমা নেতৃত্ব দীর্ঘ ঘোরাপথে  বাঘাইছড়া পৌঁছান৷ জনসভা চলাকালীন সময়ও সভা বানচাল করতে দুর্বৃত্তরা চেষ্টা করে বলে অভিযোগ৷ উল্লেখ্য, এই জনসভায় বিজেপি ও ত্রিপ্রামথা দলের উল্লেখযোগ্য সংখ্যক পরিবারের কর্মীসমর্থক পদত্যাগ করে সিপিআই(এম) দলে যোগদান করেন৷

জনসভা শেষে ফেরার পথেও পেঁচারথল বাজারে বিজেপি অফিসের সামনে জাতীয় সড়কে জীতেন চৌধুরীদের গাড়ি আটকানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন বিরোধীরা৷ জীতেন্দ্র চৌধুরী সমস্ত ঘটনা টেলিফোনে অতিরিক্ত ডিজিকে জানান৷ এদিনের এই ঘটনায় বিজেপিকেই দায়ী করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন নেতৃত্বরা। 

Releated Posts

দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে প্রবীর দে-কে! তেলিয়ামুড়া থানায় বাবার অভিযোগ

তেলিয়ামুড়া, ২২ সেপ্টেম্বর: তেলিয়ামুড়ার মাইগঙ্গা চৌমুহনী সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়।…

ByByReshmi Debnath Sep 22, 2026

ধর্মনগর ডিগ্রি কলেজে এবিভিপির আন্দোলন, তালাবন্দির অভিযোগে উত্তেজনা

ধর্মনগর, ২২ সেপ্টেম্বর : একাধিক সমস্যার সমাধানের দাবিতে ধর্মনগর ডিগ্রি কলেজে আন্দোলনে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টার পরিদর্শনে জেলাশাসক ও জেলা পুলিশ সুপার

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলায় নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

বিশালগড়ের মাদ্রাসা থেকে নিখোঁজ তিন ছাত্র, আগরতলা রেলস্টেশন থেকে উদ্ধার

বিশালগড়, ২২ সেপ্টেম্বর: বিশালগড় হাই মাদ্রাসা, করইমুড়া থেকে তিন ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে মাদ্রাসা…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top