News Flash

  • Home
  • দিনের খবর
  • মহাকুম্ভে ভারতের নারীশক্তির গৌরব, সংস্কার ভারতীর রাষ্ট্র রত্না শোভাযাত্রা
Image

মহাকুম্ভে ভারতের নারীশক্তির গৌরব, সংস্কার ভারতীর রাষ্ট্র রত্না শোভাযাত্রা

প্রয়াগরাজ, ২৩ জানুয়ারি (হি.স.): মহাকুম্ভের শোভাযাত্রায় ভারতের বীরাঙ্গনা নারীশক্তির ঐশ্বরীয় ক্ষমতার প্রদর্শন করলো সংস্কার ভারতী।

শোভাযাত্রায় প্রদর্শিত হয় বাংলার রানী রাসমনি, রানী ভবশঙ্করী ও ভগিনী নিবেদিতার গৌরব গাথা।

ভারত নির্মাণে যোগদানকারী নারীশক্তির আদর্শ ও তাঁদের ঐশ্বরিক শক্তির অজানা ইতিহাস সম্বলিত এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজনের মাধ্যমে প্রয়াগরাজে মহাকুম্ভে সমগ্র বিশ্বের মানুষকে জ্ঞাত করলো সংস্কার ভারতী।

সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ প্রান্তের তত্ত্বাবধানে তিনজন বঙ্গ মাতৃশক্তি ভারতের বিভিন্ন প্রান্তের সাথে এক সারিতে শোভাযাত্রায় প্রতিনিধিত্ব করেন। ভগিনী নিবেদিতা, রানী রাসমণি, রানী ভবশঙ্করী দেবী এই তিন চরিত্র উপস্থাপন করেন সংস্কার ভারতীর তিন শিল্পী তনুশ্রী মল্লিক, তনুশ্রী দত্ত রায়, রূপালী রায় চৌধুরী। এছাড়াও সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন দুই প্রদেশ কার্যকর্তা জয়দেব বনিক ও শীর্ষ আচার্য।

সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ প্রান্তের সাধারণ সম্পাদক তিলক সেনগুপ্ত বলেন, প্রয়াগরাজে মহাকুম্ভে ভারতের নারীশক্তির গৌরব প্রকাশের জন্য সংস্কার ভারতী রাষ্ট্র রত্না শোভাযাত্রার আয়োজন করে। দেশের দুশো বীরাঙ্গনা নারীশক্তির আদর্শগুলি মডেল আকারে উপস্থাপিত হয়। সেই শোভাযাত্রায় বাংলার তিন মহিয়সী নারীর স্বরূপ দেখতে পেল দেশ। যা অত্যন্ত গৌরবের।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। তিনি বলেন যে, এই অনুষ্ঠানটি কেবল ভারতীয় সংস্কৃতির উদযাপন নয়, এটি মহিলাদের অনন্য অবদানকে সম্মান করার প্রচেষ্টা। এই শোভাযাত্রা দেশবাসীকে নারীর ক্ষমতায়ন এবং নতুন ভারত গড়ার বিষয়ে সচেতন করার বার্তা দেয়।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top