News Flash

Image

সিপিআইএম রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত

আগরতলা, ২৩ জানুয়ারি : আজ সিপিআইএম দশরথ দেব স্মৃতি ভবনে রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন চৌধুরী সহ পার্টির অন্যান্য নেতৃত্বরা।

আজকের এই সভা ২৪ তম রাজ্য সম্মেলনের আগে কমিউনিষ্ট পার্টির শেষ সভা। এই সভায় রাজ্য সম্মেলনের আয়োজনা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হবে বলে জানান বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। দলের সমস্ত সাংগঠনিক এবং রাজনৈতিক বিষয় নিয়ে আজকের এই সভায় চুলচেরা বিশ্লেষণ হবে বলে জানিয়েছেন তিনি।

বিগত তিন বছরে দলীয় বিভিন্ন কার্যকলাপের হিসাব নিকাশ সহ রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়নের একটি খসড়া প্রতিবেদন আজকের এই সভায় তুলে ধরা হবে। এর ভিত্তিতে আলোচনাক্রমে আগামী কর্মসূচীর সিদ্ধান্ত নেওয়া হবে। এমনটাই জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী।

Releated Posts

জিবিপি হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্টে আরও এক জন্মগত হৃদরোগীনির সফল ইন্টারভেনশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (এজিএমসি) অ্যান্ড জিবিপি হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টে রাজ্যের চিকিৎসা ইতিহাসে…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে উত্তর-পূর্বাঞ্চলে প্রথম সরকারিভাবে আধুনিক ভিএটিএস পদ্ধতিতে খাদ্যনালির জটিল অস্ত্রোপচার সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যের বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকদের…

ByByReshmi Debnath Aug 7, 2026

চাকমা ভাষার উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে গুগল ট্রান্সলেট প্ল্যাটফর্মে চাকমা ভাষা অন্তর্ভুক্ত করা হবে। তার…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যে এসআইআর শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৩ ডিসেম্বর: মুখ্য নির্বাচনী আধিকারিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের ভোটার তালিকা আরও নির্ভুল, স্বচ্ছ, ত্রুটিমুক্তও আপটুডেট করে তুলতে আগামী ৫ সেপ্টেম্বর…

ByByReshmi Debnath Aug 7, 2026
Scroll to Top